• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

‌‘নেপালের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯
অ+
অ-
‌‘নেপালের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ’

বাংলাদেশ নেপালের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

বিজ্ঞাপন

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ নেপালের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। এসময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ খাতে নেপালের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী বলেন, নেপাল প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে স্বীকার করেছে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। বাংলাদেশের সঙ্গে নেপালের প্রথম থেকেই ভালো সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী উপস্থিত ছিলেন।

ওএফএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশনেপালবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের চ্যালেঞ্জ ও করণীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

সিপিবির আলোচনা সভায় বিশিষ্টজনযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

‘প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনে সতর্কতা অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’