• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
মূল্যস্ফীতি

কর্মীদের বেতন বাড়াল সিটি ব্যাংক, সর্বনিম্ন বেড়েছে ১০ হাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪
অ+
অ-
কর্মীদের বেতন বাড়াল সিটি ব্যাংক, সর্বনিম্ন বেড়েছে ১০ হাজার

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতির মধ্যে কর্মীদের জীবনযাত্রা সহজ করতে সর্বনিম্ন ১০ হাজার টাকা বেতন বাড়িয়েছে সিটি ব্যাংক।

বিজ্ঞাপন

মঙ্গলবার সিটি ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য ১৬২ কোটি টাকার বার্ষিক বেতন বাড়ানোর অনুমোদন দিয়েছে, যার সঙ্গে আগামী নতুন বছরের ইনক্রিমেন্ট ও বোনাস ইত্যাদি যোগ দিলে ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকটির বার্ষিক বেতন ব্যয় বাড়বে মোট ৩০০ কোটি টাকা। এর ফলে আগামী বছরেই এ ব্যাংকের মোট বেতন বার্ষিক এক হাজার ২১০ কোটি টাকায় পৌঁছাবে।

আরও পড়ুন

সিটি ব্যাংকের নিট মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩ শতাংশ
৩ কোটি টাকা নিয়ে বন্যার্তদের পাশে সিটি ব্যাংক

বিজ্ঞাপন

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি সেরেব্রাস কনসালট্যান্টস লিমিটেডের চালানো এক সমমানের ব্যাংকসমূহের সঙ্গে মিলিয়ে করা জরিপের ফলাফলের ভিত্তিতে সিটি ব্যাংক তাদের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য এই বেতন সমন্বয় করেছে। যেসব কর্মীর বর্তমান বেতন বাজারের মানের তুলনায় উল্লেখযোগ্য কম ছিল, তাদের বেতন উচ্চ শতাংশে বৃদ্ধি করা হয়েছে। আর যাদের বেতন বাজার গড়ের কাছাকাছি ছিল, তাদের তুলনামূলক কম বাড়ানো হয়েছে।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে নিয়ে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত সব পদের বেতন বেড়েছে ১০ থেকে ৫০ শতাংশ, যা গড়ে ২৩ শতাংশ। এই প্রকল্পের আওতায় সর্বনিম্ন বেতন বেড়েছে ১০ হাজার টাকা; আর সর্বোচ্চ বেড়েছে ৬০ হাজার টাকা পর্যন্ত।

ব্যাংকের সাপোর্ট স্টাফ, আউটসোর্সিং স্টাফ ও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মীরাও এই বিশেষ বেতন বৃদ্ধি পাওয়া কর্মীদের তালিকায় আনা হয়েছে। এই নতুন বেতন কাঠামো গত ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে। ব্যাংকের কর্মীরা নভেম্বর মাসের বকেয়াসহ ডিসেম্বর মাসে এ নতুন বেতন পাবেন।

বিজ্ঞাপন

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ব্যাংকবাংলাদেশ ব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের