• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

এক হাজার ১৯৭ কোটি টাকার তেল-ডাল-চিনি কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ২১:৩৩
অ+
অ-
এক হাজার ১৯৭ কোটি টাকার তেল-ডাল-চিনি কিনছে সরকার

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার টন মসুর ডাল, ৫ কোটি ৫০ লাখ লিটার ভোজ্য তেল এবং ১৫ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ১৯৭ কোটি ৫৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ  প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পৃথক তিন স্থানীয় দরপত্রের মাধ্যমে ৫ কোটি ৫০ লাখ লিটার ভোজ্য তেল কিনতে সরকারের ব্যয় হবে ৯২৫ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৯৫ পয়সা দরে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৭৮ কোটি ২৯ লাখ টাকা।

এছাড়া সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৫০ পয়সা দরে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে প্রতি লিটার ১৬২ টাকা ৯৫ পয়সা করে ২ কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কেনা হবে। অর্থাৎ সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ১৮৮ কোটি ৬৫ লাখ টাকার সয়াবিন তেল এবং শবনম ভেজিটেবল অয়েল থেকে ৩৫৮ কোটি ৪৯ লাখ টাকার পাম অয়েল কেনা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর-আরব আমিরাত থেকে ২ কার্গো এলএনজি কিনবে সরকার
পাকিস্তান ও ভারত থেকে এক লাখ টন চাল কিনবে সরকার
ফেসবুকে আপত্তিকর পোস্ট কমেন্ট-শেয়ারে আইনি শা‌স্তি

বৈঠকে দুটি স্থানীয় দরপত্রের মাধ্যমে ১৫ হাজার টন চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৭৪ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে প্রতি কেজি ১১৫ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন চিনি কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১১৫ কোটি ২৫ লাখ টাকা।

বাকি ৫ হাজার টন চিনি কেনা হবে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে। এই প্রতিষ্ঠানটি প্রতি কেজি চিনি ১১৭ টাকা ৯০ পয়সা দরে সরবরাহ করবে। ফলে এই ৫ হাজার টন চিনির জন্য ব্যয় হবে ৫৮ কোটি ৯৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

এছাড়া চলতি ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২ লাখ ৮৮ হাজার টন মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৯২ হাজার ৯৫০ টন মসুর ডাল কেনার চুক্তি করা হয়েছে।

নতুন করে আরও ১০ হাজার টন মসুর ডাল স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে কেনার অনুমোদন দিয়েছে সরকার। সর্বনিম্ন দরদাতা হিসেবে শবনাম ভেজিটেল অয়েল ইন্ডাস্ট্রিজ থেকে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কেনার সুপরিশ করেছে দরপত্র মূল্যায়ন কমিটি। এখন সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রতি কেজি ৯৭ টাকা ৯১ পয়সা করে মোট ৯৭ কোটি ৯১ লাখ টাকা দিয়ে এ মসুর ডাল কেনার অনুমোদন দিলো।

এমএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রয় কমিটিঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

Google News
অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

ঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু

যাত্রীদের বরণ করলেন ত্রিপুরার পরিবহনমন্ত্রীঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু