• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

ঈদে ছেলেদের নতুন পোশাকে আধুনিকতা ও ঐতিহ্যের মিশ্রণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৫, ১৮:৩৫
অ+
অ-
ঈদে ছেলেদের নতুন পোশাকে আধুনিকতা ও ঐতিহ্যের মিশ্রণ

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর শপিংমলগুলোর বেচা-কেনা। ঈদ উপলক্ষ্যে মেয়ে-ছেলে উভয়ের জন্য নানা ডিজাইন এবং নতুন ট্রেন্ডের বিপুল পরিমাণ পোশাক বাজারে এসেছে। 

বিজ্ঞাপন

আবহাওয়া, চাহিদা এবং ক্রেতার পছন্দ মাথায় রেখে প্রতিবারের মতো এবারও ফ্যাশন হাউস এবং বিভিন্ন ব্রান্ডের আউটলেটগুলোতে ছেলেদের ঈদের পোশাকের জন্য বিশেষ সংগ্রহ পাওয়া যাচ্ছে। আর সেসব পোশাকে দেখা গেছে আধুনিকতা ও ঐতিহ্যের দারুণ মিশ্রণ।

রোববার (১৬ মার্চ) রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকার কয়েকটি মার্কেট ও ব্রান্ডের আউটলেটগুলোতে ছেলেদের বিপুল পরিমাণ পোশাকের সমাহার দেখা গেছে। 

dhakapost

যার মধ্যে ছেলেদের শেরওয়ানি, পাঞ্জাবি, কুর্তা, জোব্বা, শার্ট-প্যান্ট রয়েছে। আর এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে সুতি, কটন, সিল্কসহ বিভিন্ন কাপড়।

বিজ্ঞাপন

রয়েছে রঙের বিভিন্নতাও। সাদা, নীল, সবুজ, সোনালি এবং কালো রঙের শেরওয়ানি ও পাঞ্জাবি বিশেষভাবে নজর কাড়ছে। তেমনি ফ্যাশন হাউসগুলো তরুণদের জন্য আধুনিক এবং স্টাইলিশ পোশাকের আয়োজনও করেছে। এছাড়া, পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং পায়জামা-প্যান্ট বা শালওয়ারের কালেকশনও দেখা গেছে।

dhakapost

এছাড়া পাঞ্জাবির ডিজাইনে রয়েছে নানান ধরনের নকশা। এমব্রয়ডারি, হ্যান্ড-স্টিচ, এবং ডিজাইন করা বাটনে পোশাকের নান্দনিকতা এবং সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে পুরোনো ঐতিহ্যবাহী, আধুনিকতা ও স্টাইল এই তিনের সমন্বয়ও দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন রুচির মাপকাঠি অনুযায়ী, রঙের ব্যবহারেও এসেছে পরিবর্তন। আগে যেখানে সাদা ও সোনালি রঙের আধিক্য ছিল, সেখানে বর্তমানে নীল, মেরুন, কালো, সবুজ ও হালকা গোলাপি রঙের পোশাক ছেলেদের মধ্যে বেশ জনপ্রিয়। এমনকি, কিছু ফ্যাশন হাউসে বিশেষভাবে ঈদ উপলক্ষ্যে ‘লিমিটেড এডিশন’ হিসেবেও রঙের কিছু এক্সক্লুসিভ কালেকশনও বের করেছে।

বিজ্ঞাপন

dhakapost

আবার, কিছু ব্রান্ডের আউটলেটগুলোতে ঈদ উপলক্ষ্যে ছেলেদের পোশাকের জন্য বিশেষ ডিসকাউন্ট অফারও দেওয়া হয়েছে।

মিরপুরের ইসিবি চত্বর মোড়ের ইজি ফ্যাশন লিমিটেডের আউটলেট ম্যানেজার মাসুদ রানা বলেন, আমাদের এখানে জুতা ছাড়া ছেলেদের সব ধরনের পোশাক রয়েছে। প্যান্ট-শার্ট, পায়জামা-পাঞ্জাবি, টিশার্ট, পলো শার্ট এবং বাচ্চাদের বিভিন্ন পোশাক রয়েছে। যার মধ্যে সুতি কাপড়ের সংখ্যাই বেশি। আর পোশাকের দামও সবার নাগালের মধ্যেই রয়েছে। আবার কিছু নির্দিষ্ট পোশাকের ওপর ছাড়ও দেওয়া হয়েছে।

দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে পলো টিশার্ট সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮৮০ টাকা, সুতি কাপড়ের ফরমাল এবং ক্যাজুয়াল ফিট শার্ট সর্বনিম্ন ১ হাজার ৫৯০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৮০০ টাকা এবং পাঞ্জাবি ২ হাজার ৮০০ টাকা থেকে দাম শুরু হচ্ছে।

dhakapost

একই এলাকার টরি লিমিটেডের আউটলেটেও দেখা গেছে ঈদ ঘিরে নানা পোশাকের সমারোহের। সেখানেও প্রিমিয়াম ও সাধারণ মানের পাঞ্জাবি, টিশার্ট, শার্টের কালেকশন রাখা হয়েছে। এছাড়া কিছু পাঞ্জাবিতে এবং টিশার্টে ৪০-৫০ শতাংশ ছাড়ও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঈদের আগে চাঙা প্রবাসী আয়, ১৫ দিনে এলো ১৬৫ কোটি ডলার
ফলের বাজার নিয়ন্ত্রণে কমলা, আপেল, নাশপাতি ও আঙ্গুরে কর হ্রাস
রাজধানীতে চলছে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল

আরিফ নামের এক বিক্রয়কর্মী বলেন, আমাদের এখানে এখনো তেমন বেচাকেনা শুরু হয়নি। মূলত, রোজার শেষ দশকে এখানে ভিড় বাড়ে। সেদিক বিবেচনায় রেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এখনও কেনা-বেচা বেশ ভালোই হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, এবারের ঈদ কেনাকাটায় তারা হালকা কাপড়ের পোশাককে প্রাধান্য দিচ্ছেন। কারণ, গরমের দিন আবহাওয়া উপযোগী কাপড় না হলে ঈদ উদ্‌যাপনের আনন্দে ভাটা পড়তে পারে।

মোহাইমিনুল ইসলাম নামের এক তরুণ ক্রেতা বলেন, এবারের ঈদ পুরোপুরি গরমের মধ্যে পড়বে। সেজন্য কেনাকাটায় হালকা কাপড়ের পোশাকের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। বেশি তাপমাত্রায় আরামদায়ক পোশাক না হলে সেটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য সুতি কাপড়ের পাঞ্জাবি-পায়জামা এবং টিশার্টই পছন্দের শীর্ষে।

আরএইচটি/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতররাজধানীর খবরকেনাকাটা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

তর সইছে না... মেয়ের মুখে শুনবেন বাবা ডাক; মা-স্ত্রীকে দেবেন নতুন কাপড়

ঈদ উপলক্ষে ১০ মাস পর বাড়ি ফিরছেন সবুজতর সইছে না... মেয়ের মুখে শুনবেন বাবা ডাক; মা-স্ত্রীকে দেবেন নতুন কাপড়

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ঈদযাত্রাআব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ

ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ