• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

কালো টাকা সাদা করে ৪ ফ্ল্যাটের মালিক হন সাবেক প্রেস সচিব আজাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ মার্চ ২০২৫, ১৫:৪৮
অ+
অ-
কালো টাকা সাদা করে ৪ ফ্ল্যাটের মালিক হন সাবেক প্রেস সচিব আজাদ

প্রায় ৬ কোটি কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ নিজ ও পরিবারের সদস্যদের নামে চারটি ফ্ল্যাট কিনেছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) তদন্তে এমন প্রমাণ মিলেছে।

বিজ্ঞাপন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা যায়, সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, তার স্ত্রী আক্তারি বেগম ও ছেলে ইশতিয়াক আজাদের নামে চারটি ফ্ল্যাট রয়েছে। এগুলোর মূল্য ৫ কোটি ৭৬ লাখ টাকা। তারা কর ফাইলে দেখিয়েছেন ২ কোটি ৩ লাখ টাকা। এসব ফ্ল্যাটের কর পরিশোধ করেছেন আয়কর আইনের কালো টাকা সাদা করার ধারার সুযোগ নিয়ে।  এছাড়া আক্তারি বেগম ২০২০-২০২১ করবর্ষে কালো টাকা সাদা করার ধারার সুযোগ নিয়ে আরো ৪ কোটি টাকা ঘোষণা দিয়েছেন, অর্থাৎ কর ফাইলে প্রদর্শন করেছেন। তাদের তিনজনের নামে ছয় কোটি টাকার এফডিআরও পাওয়া গেছে। ওই টাকা ফ্রিজ করা হয়েছে।

আরও পড়ুন

আলোচিত ওসি অপূর্বের সম্পদের পাহাড়ের খোঁজে দুদক
কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সাড়ে ১৫শ কোটি টাকার সম্পদ : স্ত্রীসহ এস আলমের নামে মামলা

বিজ্ঞাপন

আবুল কালাম আজাদ বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া সাংবাদিক শ্যামল দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের  ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে।  তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের (প্রোপাইটারশিপ-সাদিয়া ট্রাভেলস ও অন্যান্য) নামে এফডিআর হিসাব ও স্থায়ী আমানত হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করা হয়েছে। তাদের আমানতের স্থিতির তথ্য তিন কার্য দিবসের মধ্যে পাঠাতে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে আয়কর গোয়েন্দা। 

আরএম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতিঅপরাধএনবিআর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি