• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

সাড়ে ১৫শ কোটি টাকার সম্পদ : স্ত্রীসহ এস আলমের নামে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ১৫:৪১
অ+
অ-
সাড়ে ১৫শ কোটি টাকার সম্পদ : স্ত্রীসহ এস আলমের নামে মামলা

প্রায় সাড়ে ১৫ শত টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলম  গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

প্রথম মামলায় এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে লিমিটেডের সাবেক চেয়ারম্যানে সাইফুল আলমের বিরুদ্ধে ৭৯৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন শামীম ইস্কান্দার
১ লাখ টাকা ঘুষ গ্রহণ, এলজিইডির প্রকৌশলীর ৫ বছরের কারাদণ্ড
সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর ৫ ব্যাংকের ৮ কোটি টাকা ফ্রিজ

দ্বিতীয় মামলায় সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ৭৪৩ কোটি ৫৭ লাখ ১ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়, সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসহ বিভিন্ন দেশে বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে আয়কর নথিতে তা অন্তর্ভুক্ত না থাকায় সম্পদকে পাচার বলছে দুদক।

ক্ষমতার পট পরিবর্তনের পরে গত বছরের ২৪ আগস্ট এস আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ২১ আগস্ট এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুদক।

আরএম/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকমামলাদুর্নীতিঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি