• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
  2. চট্টগ্রাম

এপ্রিলের শুরুতে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৫, ১৪:৩৩
অ+
অ-
এপ্রিলের শুরুতে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা ব্যবসায়ীদের

এপ্রিলের শুরু থেকে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ভোজ্যতেল পরিশোধনের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘোষণা সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) সংগঠনটি বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮ টাকা এবং খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩ টাকা বাড়াতে চান বলে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছে। 

ভোজ্যতেলের ওপর কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন অর্থাৎ ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দেয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন

ঈদে গরু-মুরগির বাড়তি দাম, ক্রেতা কম মাছের বাজারে
ঈদের আগে ২ দিনে এলো আড়াই হাজার কোটি টাকার রেমিট্যান্স
দু’দেশ থেকে কেনা হবে ৪১৮ কোটি টাকার সার

বিজ্ঞাপন

দাম সহনীয় রাখতে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ভোজ্যতেল আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে শুল্ক-করে ছাড় দেয় সরকার। এসব সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত উন্নীত করা হয়েছিল। তবে মেয়াদ শেষ হতে চললে পুনরায় এ সুবিধার মেয়াদ আর বাড়াবে কি না তা জানায়নি সরকার। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা শুল্ক বিবেচনায় দাম বাড়ানোর ঘোষণা দেয়।

টি কে গ্রুপের পরিচালক শফিউল আতহার বলেন, ১ এপ্রিল থেকে সয়াবিন ও পাম তেল বাজারজাত করার পর থেকে আগের মতোই মূল্য সংযোজন কর দিতে হবে। মূল্য সংযোজন কর বাবদ এই খরচ সমন্বয় করে ভোজ্যেতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাজার দরতেলের বাজার দরচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

তেলের ব্যারেল ১০৫ ডলার ছাড়াল : বিমান ও খাদ্য খাতে বড় ধাক্কা!

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সবাই চাহিদামতো তেল কিনতে পারবেন : জ্বালানি প্রতিমন্ত্রী

সবাই চাহিদামতো তেল কিনতে পারবেন : জ্বালানি প্রতিমন্ত্রী

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?