• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

দু’দেশ থেকে কেনা হবে ৪১৮ কোটি টাকার সার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ ২০২৫, ১৭:৩৩
অ+
অ-
দু’দেশ থেকে কেনা হবে ৪১৮ কোটি টাকার সার

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪১৮ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ২০০ টাকা। এরমধ্যে রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার এবং সৌদি আরব থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মা, আদেন সৌদি আরব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪র্থ লটের ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৩০৬ কোটি ২২ লাখ টাকা। সৌদি আরবের মা আদেন থেকে প্রতি টন সার ৬২৭.৫০ মার্কিন ডলারে কেনা হবে।

আরও পড়ুন

সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি
যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট
কালো টাকা সাদা করে ৪ ফ্ল্যাটের মালিক হন সাবেক প্রেস সচিব আজাদ

বিজ্ঞাপন

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ‘বিদেশি অর্থনৈতিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ)’ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৯ম লটের ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
 
রাশিয়া থেকে এই সার কিনতে খরচ হবে ১১২ কোটি ১৩ লাখ ১৪ হাজার ২০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩০৬.৩৭ মার্কিন ডলার।

এমএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রয় কমিটিঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

অন্তর্বর্তী সরকারের দেড় দিনে ১টি অধ্যাদেশ, বাতিলের দাবি ব্যবসায়ীদের

ঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু

যাত্রীদের বরণ করলেন ত্রিপুরার পরিবহনমন্ত্রীঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু