• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
প্রতি‌টি‌তে বেড়েছে ১৫ হাজার টাকা

সোনার স্মারক মুদ্রার দাম বেড়ে দেড় লাখ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৫, ১৭:৫০
অ+
অ-
সোনার স্মারক মুদ্রার দাম বেড়ে দেড় লাখ টাকা

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে সোনার দাম। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে গুনতে হচ্ছে এক লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ১৫ হাজার টাকা করে বাড়িয়ে এক লাখ ৫০ হাজার টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ছিল এক লাখ ৩৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কার‌ণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ দাম ২০ এপ্রিল (রোববার) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন

সোনার দাম আরেক দফা বেড়ে নতুন রেকর্ড
ভরিতে ৩০৩৩ টাকা বেড়ে সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ছাড়াল
২৪ ঘণ্টার ব্যবধানে কমলো সোনার দাম

২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করা ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রি হ‌বে ১ লাখ ৫০ হাজার হাজার টাকায়।

বিজ্ঞাপন

এছাড়া বর্তমানে বাজারে ১১টি স্মারক রৌপমুদ্রা (ফাইন সিলভার) রয়েছে। এসব রূপার স্মারক মুদ্রার ওজন ২০ গ্রাম থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম। এসব স্মারক রৌপ্য মুদ্রার দাম ৭ হাজার টাকা।

এসআই/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনার দামবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু