• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বেনাপোলে সন্ধ্যা ৬টার পর কার্যক্রম বন্ধে ঢাকা চেম্বারের উদ্বেগ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৫
অ+
অ-
বেনাপোলে সন্ধ্যা ৬টার পর কার্যক্রম বন্ধে ঢাকা চেম্বারের উদ্বেগ 

যশোরের বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে এমন উদ্বেগের জানিয়েছে ব্যবসায়ী সংগঠনটি।

ব্যবসায়ী সংগঠনটি মনে করছে, পূর্ব ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই নেওয়া এ সিদ্ধান্ত দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের মাধ্যমে প্রতিবেশী ভারত থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে।  

আরও পড়ুন
উপায় ও বিসিএল গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর
অফিস-আদালত, বাড়িঘর ও বাজার-বন্দর— কোথাও গিয়ে বাঁচতে পারছি না
আত্মসাৎ করা ৪৫০০ কোটি টাকা ফেরত চেয়ে মানববন্ধন

বিজ্ঞাপন

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এ বন্দর দিয়ে আমদানি হয়েছে ২০ লাখ ১১ হাজার ২৬৮ মেট্রিক টন এবং রপ্তানি হয়েছে ৪ লাখ ২১ হাজার ৭১৩ মেট্রিক টন পণ্য।

ঢাকা চেম্বার বলেছে, এমন আকস্মিক সিদ্ধান্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি স্থলবন্দর কর্তৃপক্ষের রাজস্ব আয়েও নেতিবাচক প্রভাব ফেলবে। আমদানি-রপ্তানির সময়সীমা সংক্ষিপ্ত হওয়ায় বন্দরের দুই পাশে অপেক্ষমাণ অসংখ্য পণ্যবাহী ট্রাক আটকে পড়বে, বিশেষত পচনশীল পণ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আন্তর্জাতিক ব্যবসায় লিড টাইমও বেড়ে যাবে।

ডিসিসিআই জানায়, চোরাচালান ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধ অবশ্যই প্রয়োজনীয়, তবে এ লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থা ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে কঠোর নজরদারি ও অভিযান জোরদার করা যেতে পারে। কিন্তু এর অজুহাতে সন্ধ্যা ছয়টার পর আমদানি-রপ্তানি বন্ধ রাখা কোনোভাবেই যৌক্তিক নয়।

বিজ্ঞাপন

সংগঠনটি মনে করে, স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকলে চোরাচালান কার্যক্রম আরও কমে আসবে। ব্যবসায়িক স্থবিরতা দূর করতে এবং ক্ষতি এড়াতে ঢাকা চেম্বার বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ছয়টার পর কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বন্দর কর্তৃপক্ষকে অনতিবিলম্বে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।

আরএম/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বেনাপোল স্থলবন্দররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএসসিসি প্রশাসকপরিচ্ছন্ন নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ