• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

কারিগরি স্কুল-কলেজে অনিয়ম-দুর্নীতির তদন্তে নেমেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৫, ১৩:৫৪
অ+
অ-
কারিগরি স্কুল-কলেজে অনিয়ম-দুর্নীতির তদন্তে নেমেছে সরকার

বিগত সরকারের সময়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, এবং শিক্ষক-কর্মকর্তাদের ওপর হয়রানি বা বঞ্চনার অভিযোগ অনুসন্ধানে নেমেছে সরকার। 

বিজ্ঞাপন

এ বিষয়ে সারা দেশের সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে তথ্য ও প্রমাণ চেয়ে নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এসব তথ্য ই-মেইলে পাঠানোর জন্য বলা হয়েছে।

অধিদপ্তরের ভোকেশনাল শাখা থেকে বুধবার (২৯ অক্টোবর) এমন নির্দেশনা দিয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

আরও পড়ুন
স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, সিদ্ধান্ত হতে পারে আজ
স্কুল ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, এখনও জানে না কেউ!
প্রতি শিক্ষার্থীর পেছনে ব্যয় মাত্র ৭৬৫ টাকা, মানোন্নয়ন কীভাবে হবে?

বিজ্ঞাপন

এতে উল্লেখ করা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২২ অক্টোবর ২০২৫ তারিখের স্মারক অনুসারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সংস্থাটির পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মো. রেজাউল হকের সই করা এ নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া), সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ, এবং সেন্ট্রাল স্টোর-কাম সার্ভিস ওয়ার্কশপে (পাঠানটুলী, নারায়ণগঞ্জ) বিগত সরকারের সময়ে যেসব অনিয়ম বা কর্মকর্তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে সেগুলো এখন খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য এসব বিষয়ে কোন অভিযোগ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা ই-মেইলে (dteadvoc@gmail.com) পাঠাতে পারবেন। হবে। তবে এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত৷ এসময়ের মধ্যেই নির্ধারিত সব তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে হবে। 

এর আগে ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকেও প্রকাশিত নির্দেশনায়ও বিগত সরকারের সময়ে কারিগরি শিক্ষায় অনিয়ম বা বঞ্চনার অভিযোগ থাকলে তা জরুরিভিত্তিতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিলো৷ 

বিজ্ঞাপন

আরএইচটি/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারিগরি শিক্ষা অধিদপ্তরশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক হস্তান্তর