• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

খাতুনগঞ্জে পেঁয়াজের দাম ৯০ টাকায় নামলেও ঢাকায় ১৫০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৫, ২১:২২
অ+
অ-
খাতুনগঞ্জে পেঁয়াজের দাম ৯০ টাকায় নামলেও ঢাকায় ১৫০
ফাইল ছবি

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে। সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিতে যাচ্ছে, এমন খবরে দেশি পেঁয়াজের দরপতন হয়েছে বলে মনে করেন পাইকারি ব্যবসায়ীরা। তবে রাজধানীতে পেঁয়াজের দাম এখনো ১৫০ টাকায় অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) সকালে খাতুনগঞ্জ বাজারে পুরোনো দেশি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হয়েছে। শনিবারও যা বিক্রি হয়েছিল ১৩০ টাকায়। অর্থাৎ দিনের ব্যবধানে পুরোনো দেশি পেঁয়াজের দাম কমেছে ৪০ টাকা। এ ছাড়া খাতুনগঞ্জ বাজারে নতুন মেহেরপুরি জাতের পেঁয়াজ এসেছে। এ জাতীয় পেঁয়াজের কেজি ৭৫-৮০ টাকায় বিক্রি হয়েছে।

তবে সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আজও গতকালের দামেই পেঁয়াজ বিক্রি হচ্ছে। পুরোনো দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। গত তিন-চারদিন ধরে ঢাকায় দেশি পেঁয়াজ এ দামে বিক্রি হচ্ছে। বাজারে মেহেরপুরি জাতের পেঁয়াজ দেখা যায়নি। পাতাযুক্ত পেঁয়াজ ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

আরও পড়ুন
ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু, কমে যাচ্ছে দাম
সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে
দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

বিজ্ঞাপন

খুচরা বিক্রেতারা জানান, চট্টগ্রামের খাতুনগঞ্জে দাম কমলেও ঢাকায় কমতে দুই-একদিন সময় লাগতে পারে।

এক সপ্তাহ আগে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, দেশের কৃষকদের কথা বিবেচনায় নিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়নি। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে তারা চাষের দিকে আর যাবে না। এজন্য আমাদের সবসময় কৃষকদের দিকে তাকাতে হবে।

উপদেষ্টার বক্তব্যকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মাত্র ২-৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ৪০ টাকা পর্যন্ত বাড়িয়ে ১৫০ টাকায় নিয়ে যায়। তবে কৃষি মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতির দেওয়ার ঘোষণা আসায় দিনের ব্যবধানে পাইকারি বাজারে আবার ৪০ টাকা দাম কমেছে। এখন রাজধানীসহ সারা দেশের খুচরা বাজারে দাম কমার অপেক্ষা।

বিজ্ঞাপন

এমএমএইচ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পেঁয়াজঢাকা সিটিরাজধানীর খবরবাজার দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু

ডিএনসিসির ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ ক্যাম্পেইন শুরু