• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

স্কয়ার ফার্মায় মালিকানা বাড়াবেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৬, ১৪:২৮
অ+
অ-
স্কয়ার ফার্মায় মালিকানা বাড়াবেন ভাইস চেয়ারম্যান রত্না পাত্র

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিতে নিজস্ব মালিকানা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। তিনি কোম্পানির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ শেয়ার কেনার ঘোষণা দেন রত্না পাত্র।

ডিএসইকে দেওয়া তথ্য অনুযায়ী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান ও পরিচালক রত্না পাত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানির ১০ লাখ শেয়ার কিনবেন। স্টক এক্সচেঞ্জের পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন তিনি। 

আরও পড়ুন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের মধ্যে চুক্তি
পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাবে সম্মতি পায়নি আলহাজ্ব টেক্সটাইল
কারখানা আধুনিকায়নে এপেক্স ট্যানারির বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

বিজ্ঞাপন

রত্না পাত্র হলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর একমাত্র কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং ওষুধ, হাসপাতাল ও টেক্সটাইল ব্যবসায় তার অসাধারণ জ্ঞান রয়েছে।

রত্না পাত্র স্কয়ার গ্রুপের অধীনে স্কয়ার হাসপাতাল লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্কয়ার ফর্মুলেশনস লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেডসহ ১৯টি বেসরকারি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০টি।

বিজ্ঞাপন

গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৩ দশমিক ৫৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ৫৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ৫২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে।

গতকাল লেনদেন শেষে স্কয়ার ফার্মার শেয়ারদর দাঁড়ায় ২০৯ টাকায়। গত এক বছরে ১৯৮ টাকা থেকে ২৩৪ টাকা ১০ পয়সার মধ্যে কোম্পানির শেয়ারদর ওঠানামা করেছে।

এমএমএইচ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুঁজিবাজার সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

গভর্নরের নাম ছড়িয়ে ইনটেকের শেয়ারে দাম বাড়াল কারা?

গভর্নরের নাম ছড়িয়ে ইনটেকের শেয়ারে দাম বাড়াল কারা?