অস্বাভাবিক দরবৃদ্ধির প্রশ্নে ডিএসইর চিঠির জবাব দেয়নি নর্দান জুট

পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর ও লেনদেন অস্বাভাবিক বাড়ার বিষয়টি লক্ষ্য করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এর কারণ জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি পাঠায় ডিএসই। তবে ডিএসইর সেই চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
বুধবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ার দর বাড়ছর। এরই ধরাবাহিকতায় গত ২ মার্চ কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে এখনো চিঠির জবাব দেয়নি কোম্পানিটির কর্তৃপক্ষ।
নর্দার্ণ জুটের গত ৫ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৮৫ টাকা ৭০ পয়সায়। আর ৪ মার্চ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১৩১ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ একমাসে শেয়ারটির দর বেড়েছে ৪৬ টাকা ১০ পয়সা বা ৩৫ শতাংশ। এভাবে শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
এমএমএইচ/এমএসএ