যমুনা ইলেকট্রনিক্সের ঈদে ‘ডাবল খুশি অফার সিজন ৪’-এ গাড়ি উপহার

বছর ঘুরে আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস শুরু করেছে ‘ডাবল খুশি অফার-সিজন ৪’।
গত তিন বছরে এই বিশেষ ঈদ অফারটি ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবং সম্মানিত ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এবারও বর্ণাঢ্য আয়োজনে চালু করা হয়েছে ‘ডাবল খুশি অফার সিজন-৪’। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।
এই অফারের আওতায় দেশের সকল যমুনা প্লাজা, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে যমুনা পণ্য ক্রয় করে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এবং সর্বোচ্চ ৩০% পর্যন্ত নিশ্চিত ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে আকর্ষণীয় মেগা পুরস্কার হিসেবে গাড়ি জয়ের সুযোগ।
অফার সম্পর্কে যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস জনাব সাজ্জাদুল ইসলাম বলেন, সাধারণ মানুষ যেন আমাদের পণ্য ক্রয় করে সর্বোচ্চ সুবিধা পান, সেই লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ। যমুনা পণ্য কিনলেই ক্রেতারা নিশ্চিত উপহার পাওয়ার দারুণ সুযোগ উপভোগ করবেন।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের ডিরেক্টর (মার্কেটিং) জনাব সেলিম উল্যা সেলিম বলেন, গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং গ্রাহক আস্থার ভিত্তিতে যমুনা ইলেকট্রনিক্স দেশের অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে স্বীকৃত। ঈদের আনন্দকে দ্বিগুণ করতেই আমরা এই বিশেষ কনজিউমার অফারটি নিয়ে এসেছি। যমুনা ইলেকট্রনিক্সের সঙ্গে ঈদ হোক আরও স্মরণীয়।
আন্তর্জাতিক মানের হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাতকরণে যমুনা ইলেকট্রনিক্স নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের পণ্যতালিকায় রয়েছে—রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার-গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার ও আয়রনসহ বিভিন্ন আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— প্রতিষ্ঠানের সেলস ডিরেক্টর ড. মো. সাখাওয়াত হোসেন, জিএম (অ্যাকাউন্টস) বিপুল কুমার ভৌমিক, হেড অব আইটি মোহাম্মদ মেহেদী হাসান, হেড অব সেলস মাকসুদুর রহমান, ডিজিএম নাজমুল হক, এজিএম (বিজনেস অপারেশন) মো. ইব্রাহিম হোসেন, ব্র্যান্ড ম্যানেজার পার্থ সারথি বিশ্বাসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঈদের আনন্দকে আরও সমৃদ্ধ করতে এবং জীবনের প্রতিটি প্রয়োজনে পাশে থাকতে যমুনা ইলেকট্রনিক্স সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এমএন