নরসিংদীতে সারা লাইফস্টাইলের ১৭তম আউটলেট

বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল নরসিংদীতে তাদের ১৭তম আউটলেটের ওপেনিং উদযাপন করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর বৌয়াকুড় মোড়ে অবস্থিত আউটলেটের এই ওপেনিং অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন, স্নোটেক্স গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. ফয়েজুর রহমান নূরী, সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, এজিএম অপূর্ব গোস্বামী এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মানসহ আরও অনেকে।
এ ছাড়া, ওপেনিং অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন বলেন, নরসিংদীতে নতুন শোরুম উদ্বোধন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তিনি জানান, বাংলাদেশের বাজারে এমন একটি ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য নিয়েই সারা লাইফস্টাইলের যাত্রা শুরু হয়েছে, যেখানে গ্রাহকরা একইসঙ্গে কোয়ালিটি, আধুনিক ডিজাইন এবং বিশ্বাসযোগ্যতা পাবেন। নরসিংদীতে নতুন শোরুম চালুর মাধ্যমে তারা স্থানীয় গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে চান।
তিনি আরও বলেন, নরসিংদীর মানুষের মধ্যে ব্র্যান্ডেড পণ্যের প্রতি আগ্রহ ও চাহিদা রয়েছে। সেই চাহিদাকে সামনে রেখেই এখানে নতুন ব্র্যান্ড শোরুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষ্যে প্রথম তিনদিন সব পণ্যে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
নরসিংদীর বৌয়াকুড় মোড়ে অবস্থিত নতুন এই আউটলেটের মাধ্যমে নরসিংদীবাসীর কাছে সারা লাইফস্টাইলের জনপ্রিয় শীতবস্ত্র ও জ্যাকেট কালেকশন আরও সহজে পৌঁছে যাবে।