বিজ্ঞাপন

আকিজ বাইসাইকেল টাইটেল স্পন্সরে অনুষ্ঠিত হলো ‘এমটিভি রেস চ্যালেঞ্জ’

অ+
অ-
আকিজ বাইসাইকেল টাইটেল স্পন্সরে অনুষ্ঠিত হলো ‘এমটিভি রেস চ্যালেঞ্জ’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘এমটিভি রেস চ্যালেঞ্জ’, যেখানে অংশগ্রহণ করেছিল ২০০ জন উচ্ছ্বসিত সাইকেলপ্রেমী। ঢাকার প্রাণকেন্দ্র ৩০০ ফিট ,পূর্বাচল রুটে দীর্ঘ ২৬ কিলোমিটারের এই চ্যালেঞ্জ সম্পন্ন হয়। এই প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল যুব সমাজকে একত্রিত করা এবং শারীরিক সুস্থতার প্রতি তাদের আগ্রহ বাড়ানো।

বিজ্ঞাপন

আকিজ বাইসাইকেল, সবসময় সাইক্লিং কমিউনিটির পাশে থাকে, এই ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা কেবল যুব সমাজের মধ্যে সাইকেল চালনার উৎসাহ বাড়াচ্ছে না, বরং দেশীয় মানসম্মত সাইকেলকে বিশ্বমানের বাজারে রপ্তানি করার মাধ্যমে দেশের নামও উজ্জ্বল করছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের ধৈর্য, দক্ষতা এবং সাইকেল চালনার প্রতিভা প্রদর্শন করেছে। এই ধরনের ইভেন্ট যুব সমাজকে শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্য সচেতনতার দিকে উৎসাহিত করছে, যা সঠিক জীবনধারার জন্য অপরিহার্য।

আকিজ বাইসাইকেল বিশ্বাস করে, সাইক্লিং শুধু একটি খেলাধুলা নয়, বরং এটি সুস্থ, সচেতন এবং শক্তিশালী সমাজ গঠনের একটি মাধ্যম। তারা আগামী দিনগুলোতেও এমন উদ্যোগে অব্যাহতভাবে অংশগ্রহণ করবে এবং যুব সমাজকে সক্রিয় ও স্বাবলম্বী জীবনধারার জন্য প্রেরণা জোগাবে।

বিজ্ঞাপন