বিজ্ঞাপন

অধিকাংশ শেয়ারের দরপতনে ক্রেতার উপস্থিতি বাড়ছে শেয়ারবাজারে

অ+
অ-
অধিকাংশ শেয়ারের দরপতনে ক্রেতার উপস্থিতি বাড়ছে শেয়ারবাজারে

দেশের শেয়ারবাজার চলতি সপ্তাহের শুরু থেকে টানা পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। প্রতিদিনই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনেদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরপতনের তালিকায় নাম লেখাচ্ছে। এতে এক্সচেঞ্জটির প্রত্যেকটি মূল্যসূচকও প্রতিদিন পয়েন্ট হারাচ্ছে। তবে দরপতনের এই সুযোগকে কাজে লাগাতে বাজারে বাড়ছে ক্রেতার উপস্থিতি। লেনদেনের পরিমাণও ধারাবাহিকভাবে বাড়ছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগের দুদিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (৩১ মার্চ) ডিএসইর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরপতনের তালিকায় নাম লেখায়। যদিও লেনদেনের শুরুতে কয়েক মিনিট অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছিলো। এতে প্রথম কয়েক মিনিট সূচকও ঊর্ধ্বমুখী ছিলো। এরপর অতিরিক্ত বিক্রির চাপে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটে দর হারাতে শুরু করে। দিনের শেষ পর্যন্ত অধিকাংশ শেয়ার দরপতনের বৃত্তে লেনদেন হয়। তবে অতিরিক্ত বিক্রির চাপের মুখেও অনেক সিকিউরিটিজেই ক্রেতার সংকট ছিলো না। 

দিনশেষে ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৭টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি শেয়ারের সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

ডিএসইতে আজ মোট ৬৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে লেনেদনে হয় ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার সিকিউরিটিজ। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইতে ২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট বেশি লেনদেন হয়েছে। এক্সচেঞ্জটির গতকালের লেনদেন আগের দিনের চেয়ে ১৭ কোটি ৪৫ লাখ টাকা বেশি ছিলো। 

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আজ ২০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭৯ পয়েন্টে নেমে এসেছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

সিএসইতে আজ মোট ৪৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল এক্সচেঞ্জটিতে ৫৯ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

বিজ্ঞাপন

এমএমএইচ/বিআরইউ