বিজ্ঞাপন

অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইকে ব্যাখ্যা দেয়নি একমি পেস্টিসাইডস

অ+
অ-
অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইকে ব্যাখ্যা দেয়নি একমি পেস্টিসাইডস

প্রায় দেড় মাস ধরে টানা বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারদর। একইসঙ্গে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির শেয়ার লেনদেনও অস্বাভাবিকভাবে বেড়েছে। এই দরবৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের কারণ জানতে সম্প্রতি কোম্পানিটির কাছে চিঠি দেয় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে, কোম্পানিটি ডিএসইর ওই চিঠির কোন ব্যাখ্যা দেয়নি। এমন পরিস্থিতিতে এখনো হু হু করে বাড়ছে কোম্পানির শেয়ারদর।

বিজ্ঞাপন

কোম্পানির বাজার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, প্রায় দেড় মাস আগে একমি পেস্টিসাইডসের শেয়ারদর ছিলো ১৬ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন শেষে এটি বেড়ে ২৫ টাকায় দাঁড়িয়েছে। আজও ২ টাকার বেশি বেড়ে লেনদেনের ২ টাকা ৪০ পয়সায় উঠেছিলো শেয়ারটির দাম। বেলা দেড়টা পর্যন্ত শেয়ারটির দাম গতদিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বেড়ে ২৭ টাকা ১০ পয়সায় অবস্থান করছে। এই সময়ে কোম্পানি প্রায় ৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গত দেড় মাসের মধ্যে গত বৃহস্পতিবার সর্বোচ্চসংখ্যক শেয়ার লেনদেন হয়, যার পরিমাণ ছিলো ১ কোটি ২৬ লাখের বেশি।

এদিকে অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে গত ৮ এপ্রিল কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ওই চিঠির ব্যাখ্যা দেয়নি কোম্পানিটি।

দুর্বল আর্থিক ভিত্তির কোম্পানিটির ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে যথাক্রমে ১০ কোটি ২৮ লাখ ও ১৫ কোটি ৩৮ লাখ টাকা নিট লোকসান করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসেও (জুলাই-ডিসেম্বর) কোম্পানির সাড়ে ৩ কোটি টাকার বেশি লোকসান হয়েছে। এমন পরিস্থিতিতে তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের আগ মুহূর্তে কোম্পানির শেয়ারদর বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে।

বিজ্ঞাপন

এমএমএইচ/জেডএস