বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
বিজ্ঞাপন
গতকাল রোববার (১২ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।
ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৮ জুন দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মে।
বিজ্ঞাপন
আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ৫ টাকা ২৪ পয়সা (পূনঃমূল্যায়িতি)। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৩ টাকা ৮২ পয়সা।
এমএমএইচ/এসএম
