• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১৪:৫৮
অ+
অ-
স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ডিজিটাল লটারি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এই লটারি কার্যক্রমের উদ্বোধন করেন‌ শিক্ষামন্ত্রী দীপু মনি।‌

 

ফল জানবেন যেভাবে

একাধিক পদ্ধতি অবলম্বন করে ডিজিটাল লটারির ভর্তির ফলাফল দেখা যাবে। এর মধ্যে রয়েছে ওয়েবসাইট ও এসএমএস পদ্ধতি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাধ্যমিকে ভর্তি : দুপুরের পর এসএমএস যাবে মনোনিত শিক্ষার্থীর কাছে
স্কুল ভর্তিতে আবেদন পড়েছে পৌনে ৯ লাখ
এমপিওভুক্ত হলো ৮ হাজার ৮০৭ শিক্ষক-কর্মচারী

https://gsa.teletalk.com.bd/ ওয়েবসাইটে ডিজিটাল লটারির ভর্তির ফলাফল দেখা যাবে। এ ছাড়া টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। 

এসএমএস পদ্ধতি—  GSAResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। 

বিজ্ঞাপন

আজকের লটারির অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

মাধ্যমিকে ভর্তি : দুপুরের পর এসএমএস যাবে মনোনিত শিক্ষার্থীর কাছে

মাউশি জানায়, ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হয়েছিল ২৪ অক্টোবর। প্রথমে ১৪ নভেম্বর পর্যন্ত সময় থাকলেও পরে তা বাড়িয়ে ১৮ নভেম্বর করা হয়। এবার কেন্দ্রীয় লটারির অধীনে আসা দেশের সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৪৬টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ২২ হাজার ৯৪টি। তবে আবেদন পড়েছে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি। এর মধ্যে ৬৫৮টি সরকারি বিদ্যালয়ে আছে ১ লাখ ১৮ হাজার ১০১ আসন।

আরও পড়ুন

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়নে উন্মুক্ত হলো ‘নৈপুণ্য’ অ্যাপ
৩০ নভেম্বরের মধ্যে আইএমএসে স্কুল-কলেজের তথ্য হালনাগাদের নির্দেশ

আবেদন পড়েছে ৫ লাখ ৬৩ হাজার ১৩টি। অন্যদিকে ৩ হাজার ১৮৮টি বেসরকারি বিদ্যালয়ের ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ১০ হাজার ৭৭৯ টি। অর্থাৎ বেসরকারি বিদ্যালয়ে আবেদনকারী সবাই ভর্তি হলেও প্রায় সাত লাখ আসন খালি থাকবে।

আগে কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোয় সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর পর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে।

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভর্তি পরীক্ষামাউশিঢাকা সিটিশিক্ষাদীপু মনি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

ইভটিজিং ও র‍্যাগ ডে বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির কড়া নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

১৬ সরকারি কমার্শিয়াল কলেজে নতুন পদ সৃষ্টির উদ্যোগ

১৬ সরকারি কমার্শিয়াল কলেজে নতুন পদ সৃষ্টির উদ্যোগ