• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

ব্যবসায় শিক্ষা ও গবেষণায় ই-জার্নাল ব্যবহারের সুবিধা দেবে এমারেল্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৩, ১৭:০৫
অ+
অ-
ব্যবসায় শিক্ষা ও গবেষণায় ই-জার্নাল ব্যবহারের সুবিধা দেবে এমারেল্ড

দেশের ব্যবসায় শিক্ষা ও প্রকৌশল বিষয়ে গবেষণায় ই-জার্নাল ব্যবহারের সুবিধা প্রদান করবে যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা সংস্থা এমারেল্ড পাবলিশিং লিমিটেড।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাথে মঙ্গলবার (২৮ নভেম্বর) এ বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়। কমিশনের সচিব ড. ফেরদৌস জামান ও এমারেল্ড পাবলিশিং লিমিটেডের বিজনেস ম্যানেজার নির্ঝর মুখার্জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, চুক্তির আওতায় দেশের ৫৫টি বিশ্ববিদ্যালয় এমারেল্ড পাবলিশিং লিমিটেডের মানসম্মত ই-জার্নালে সহজ প্রবেশাধিকার পাবে। এর মাধ্যমে দেশের ব্যবসায় শিক্ষা ও প্রকৌশল ক্ষেত্রে গবেষণায় গুণগত মানোন্নয়ন এবং জ্ঞানের বিস্তার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নার্সিংয়ে পিএইচডি ডিগ্রি প্রদানে কোইকার আগ্রহ প্রকাশ
স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে

তিনি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মান এগিয়ে নেওয়ার জন্য এমারেল্ড পাবলিশিং লিমিটেডসহ বিশ্বের নামকরা প্রকাশনা সংস্থার ই-রিসোর্স ব্যবহার করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ইউজিসির ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, অতিরিক্ত পরিচালক তাহমিনা রহমান, ইউডিএল শাখার উপ-পরিচালক নুসরাত শারিতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এনএম/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী