• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

এবার ১ জানুয়ারি ‘বই উৎসব’ নাও হতে পারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৩, ১৭:৩৪
অ+
অ-
এবার ১ জানুয়ারি ‘বই উৎসব’ নাও হতে পারে

গত ১৩ বছর ধরে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদযাপন করে সরকার। এবারও বই উৎসব করার জন্য বই ছাপিয়ে প্রস্তুতি নিলেও ১ জানুয়ারি সেই উৎসব সম্ভবত হচ্ছে না। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে উৎসব হবে এবং সেটি প্রয়োজনে নির্বাচনের পর হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের কারণে এবার বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি বই উৎসব করা নিয়ে ‘সংশয়’দেখা দিয়েছে। এবার বই উৎসবটা ঠিক ১ তারিখে (জানুয়ারি) করব নাকি নির্বাচনের পরে ১০-১১ তারিখে হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি।

আরও পড়ুন

বিনামূল্যের পাঠ্যবই সময় মতো পৌঁছাবে কি?
ভুলে ভরা পাঠ্যবই : দুই শ্রেণিতে আড়াইশ ভুল-অসঙ্গতি শনাক্ত
২২ বইয়ের ৪২১ ভুল, চার মাস পর এলো সংশোধনী

বিজ্ঞাপন

ডা. দীপু মনি বলেন, বই উৎসব নিয়ে এখন আমাদের ভাবতে হচ্ছে। যেহেতু ৭ জানুয়ারি নির্বাচন। নির্বাচনের পরের সময়টা আসলে কেমন থাকবে, সেটাও আমাদের একটু বিবেচনায় নিতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। সে কারণে এবার বই উৎসবটা ঠিক ১ তারিখে করব নাকি নির্বাচনের পরে ১০ থেকে ১১ তারিখ করব, সেটা নিয়ে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে শিগগিরই সেটা জানাতে পারব।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনের কারণে চলতি বছর স কিছু এগিয়ে নিয়ে আসা হয়েছে। আজকে যে স্কুল ভর্তির লটারিটা হচ্ছে, সেটাও আরও পরে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা নভেম্বরের মধ্যেই এটা শেষ করছি আজকে। আবার বার্ষিক পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়নও এগিয়ে এনে দ্রুত শেষ করছি। নির্বাচনের আগের যে পরিবেশ-পরিস্থিতি সেটা আমাদের অবশ্যই মাথায় নিতে হবে, বিবেচনা করতে হবে।

মাধ্যমিকের লটারির ফল প্রকাশ অনুষ্ঠানে নবম শ্রেণি ও ষষ্ঠ-সপ্তম শ্রেণির বই ছাপানোর কাজ শুরু না হওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, যেগুলো এখনো ছাপানো শুরু হয়নি। সেগুলো সব ছাপানো শুরু হয়ে যাবে। বই উৎসব যখনই করি না কেন, শতভাগ বই শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

গত বুধবার চাঁদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানুয়ারির ১ তারিখে বই উৎসবের বিষয়ে জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আগামী ১ জানুয়ারি আমাদের বই উৎসব হবে। উৎসব করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ সাল থেকে বিনামূল্যে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিচ্ছে। তবে গত বছর তাতে ছেদ পড়ে। কয়েক ধাপে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো হয়। পাশাপাশি গত বছর বইয়ে ভুল-ত্রুটি নিয়েও বিতর্কের মুখে পড়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনএম/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষামন্ত্রীনির্বাচনপাঠ্যপুস্তক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ