• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৫, ১০:৩১
অ+
অ-
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ৭ অক্টোবর

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রি-ভোকেশনাল শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞাপন

বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি ও পেমেন্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকা (হার্ড কপি) প্রিন্ট করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক/ইবতেদায়ী/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ, মাদ্রাসা কিংবা কারিগরি ধারায় সপ্তম শ্রেণি শেষ করা শিক্ষার্থীরা ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে পারবে। তবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে। 

আরও পড়ুন

শিক্ষক-কর্মকর্তাদের উপঢৌকন গ্রহণে কঠোর অবস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি
মাদরাসা শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর

বিজ্ঞাপন

রেজিস্ট্রেশন ফি বাবদ শিক্ষার্থীপ্রতি মোট ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৩০ টাকা, ক্রীড়া ও সাংস্কৃতিক ফি ২০ টাকা, রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা। 

এসব টাকা সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একত্রে জমা দিতে হবে।

একইসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে তিন সদস্যের একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অনলাইন ডাটা এন্ট্রি শেষে চূড়ান্ত সাবমিট করার আগে ভর্তি ফরম ও সনদের সঙ্গে মিলিয়ে সঠিকতা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের এ কার্যক্রমে যুক্ত না করার নির্দেশও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া প্রতিষ্ঠানগুলোর ২০২৪-২৫ অর্থবছরের অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারিগরি শিক্ষা অধিদপ্তরশিক্ষা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী