• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ : নির্বাচিতদের মানতে হবে ৭ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০২
অ+
অ-
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ : নির্বাচিতদের মানতে হবে ৭ নির্দেশনা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচিত প্রার্থীদের এখন ৭টি নির্দেশনা মানতে হবে।

বিজ্ঞাপন

এর মধ্যে রয়েছে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ সংগ্রহ (ডোপ টেস্ট), পুলিশ ভেরিফিকেশন এবং সব মূল ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া। তবে নির্দেশনা অমান্য করলে বা যেকোনো তথ্য গোপন করলে নিয়োগ বাতিল হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট সংগ্রহ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সব মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পূরণ করা পুলিশ ভেরিফিকেশন ফরম, স্বাস্থ্যসনদ ও প্রয়োজনে কোটার সনদসহ সশরীরে উপস্থিত হয়ে ডকুমেন্ট যাচাই করাতে হবে।

এতে আরও বলা হয়েছে, যেসব প্রার্থীর স্বাস্থ্যসনদে দৈহিক বৈকল্য বা নিয়োগের অনুপযোগিতা উল্লেখ থাকবে বা যারা নির্ধারিত সময়ে ডকুমেন্ট জমা দিতে বা উপস্থিত হতে ব্যর্থ হবেন, তাদের নিয়োগ বিবেচনা করা হবে না। পুলিশ ভেরিফিকেশনে কোনো প্রার্থীর সন্তোষজনক তথ্য না পাওয়া গেলে বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রমাণ মিললে তিনিও বাতিল বলে গণ্য হবেন। একইসঙ্গে কোনো প্রার্থী ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তার নির্বাচন বাতিল হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। গত ৫ ও ১২ নভেম্বর বিজ্ঞাপনের আলোকে ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা বাদে) লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী তালিকা করা হয়েছে।

প্রকাশিত ফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (dpe.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডেও রোল নম্বরের তালিকা পাওয়া যাবে। 

আরএইচটি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগশিক্ষক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

পাঁচ বছরের মধ্যে র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে যেতে চাই

ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদপাঁচ বছরের মধ্যে র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে যেতে চাই

জালিয়াতির মহোৎসব : এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’!

জালিয়াতির মহোৎসব : এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’!

জাল সনদে নিয়োগ : ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে ৯০ কোটি টাকা ফেরতের নির্দেশ

জাল সনদে নিয়োগ : ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানকে ৯০ কোটি টাকা ফেরতের নির্দেশ