• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৯:৫৭
অ+
অ-
শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

দেশের বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর লক্ষ্যে তৈরি সফটওয়্যারের ডেমো প্রদর্শনী নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ডেমো প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সভায় সফটওয়্যারটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সফটওয়্যারটির ডেমো উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। এতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য সফটওয়্যারটি তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও টেলিটক। ইতিমধ্যে সফটওয়্যারটির ট্রায়াল দেওয়া হয়েছে এবং পরীক্ষামূলক ব্যবহারে এর কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেছে। সোমবারের সভায় সফটওয়্যারটি পর্যালোচনা করা হবে। সবকিছু ঠিক থাকলে সেদিনই চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। 

আরও পড়ুন
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে
ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি
শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

বিজ্ঞাপন

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের আগে সরাসরি বদলির কোনো সুযোগ ছিল না। তারা মূলত এনটিআরসিএ এর প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় সেই সুযোগ বন্ধ করে দেয়।

এরপর শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের একাংশের করা রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালার সংশোধনসহ বিভিন্ন কারণে এখনো পর্যন্ত বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

এখন সফটওয়্যারটির চূড়ান্ত অনুমোদন মিললে এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি কার্যক্রম শিগগিরই শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

বিজ্ঞাপন

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা মন্ত্রণালয়শিক্ষক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

এসএসসি-এইচএসসি পরীক্ষা ২০২৬নকল রুখতে শিক্ষামন্ত্রীর ফের ‘হেলিকপ্টার মিশন’

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ : শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম