• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা

মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তির অভিজ্ঞতায় পরিবর্তন, নতুন পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ১৩:১৫
অ+
অ-
মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তির অভিজ্ঞতায় পরিবর্তন, নতুন পরিপত্র জারি

বেসরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর সংশোধনী এনে একটি নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই নতুন নির্দেশনায় কামিল, ফাজিল, আলিম ও দাখিল মাদ্রাসার বিভিন্ন প্রশাসনিক পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার সময়সীমা ও শর্তাবলি পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের সই করা এই আদেশে জানানো হয়েছে, এখন থেকে কামিল বা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে আবেদনের জন্য এমপিওভুক্ত পদে কমপক্ষে ১৮ বছরের সামগ্রিক চাকরিকাল থাকতে হবে। বিশেষ করে অধ্যক্ষ পদের জন্য উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির বা সহকারী অধ্যাপক হিসেবে ৩ বছরের নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে উচ্চতর ডিগ্রিধারী যেমন- এম ফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষকতার এই অভিজ্ঞতার মেয়াদ যথাক্রমে ২ বছর ও ৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য রাখা হয়েছে।  

আবার আলিম মাদ্রাসার ক্ষেত্রেও প্রশাসনিক পদে বড় পরিবর্তন এসেছে। আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদের জন্য ১৮ বছরের চাকরিকালের পাশাপাশি সহকারী অধ্যাপক বা উপাধ্যক্ষ হিসেবে ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। তবে দাখিল মাদ্রাসার সুপার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকলেও এই পদে আবেদন করা যাবে।

অন্যদিকে, আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ পদের জন্য সহকারী অধ্যাপক হিসেবে ২ বছর অথবা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে ৩ বছর বা সহ-সুপার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের চাকরিকাল বাধ্যতামূলক করা হয়েছে ।

বিজ্ঞাপন

দাখিল মাদ্রাসার প্রশাসনিক কাঠামোতেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে সুপারিনটেনডেন্ট হতে হলে সহকারী সুপার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের চাকরিকাল থাকতে হবে। এছাড়া সহকারী মৌলভী, ইবতেদায়ি প্রধান বা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে ১৮ বছর কাজ করলেও সুপার ও সহকারী সুপার পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন সব পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ইনডেক্সধারী হতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

বিসিএস শিক্ষা ক্যাডারের নতুন পদ অন্তর্ভুক্তিতে তথ্য চাইল অধিদপ্তর

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্তের পরিপত্র জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির সভাপতি হতে হবে স্নাতক পাস

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে

শিক্ষামন্ত্রীএকাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে