বিজ্ঞাপন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে পরীক্ষা : মঙ্গলবার এনটিআরসিএ’র ব্রিফিং

অ+
অ-
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে পরীক্ষা : মঙ্গলবার এনটিআরসিএ’র ব্রিফিং

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে প্রায় ১৩ হাজার প্রধান ও সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করা হচ্ছে। আগামী ১৮ এপ্রিল পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে অংশ নেবেন প্রায় ৪১ হাজারের বেশি শিক্ষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

বিজ্ঞাপন

আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ জানিয়েছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) এবং সহকারী প্রধান নিয়োগে কেন্দ্রীয় পরীক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালনার সার্বিক প্রস্তুতি, পরীক্ষা পদ্ধতি এবং শূন্য পদের বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনটিআরসিএ’র চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

বিজ্ঞাপন

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ৯ হাজার ৭০৮টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ৩ হাজার ১৩১টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১১২টি পদ রয়েছে। আবেদন প্রক্রিয়া গত ৪ এপ্রিল সম্পন্ন হয়েছে এবং ৫ এপ্রিল ফি জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।

আরএইচটি/জেডএস

বিজ্ঞাপন