• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন জাংকুক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ জুন ২০২৩, ১৭:৫৫
অ+
অ-
প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন জাংকুক

একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে বিটিএস ব্যান্ড থেকে সাময়িক বিরতি নিয়েছেন জিমিন, সুগারা। বিরতির মধ্যে গত এক বছরে জে-হোপ, জিন, আরএম, জিমিনে ও সুগার একক গান ও অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমে স্পোর্টস চোসানের এক প্রতিবেদনে বলা হয়, জাংকুকের অ্যালবামটি ১৪ জুলাই প্রকাশ করা হবে, এতে একটি ইংরেজি গানও থাকবে।

খবরটি প্রকাশ্যে আসার পর বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক রোববার এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালবাম প্রকাশের সূচি চূড়ান্ত হওয়ার পর জানানো হবে।

গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী এ তারকা।

বিজ্ঞাপন

গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে ‘লেফট অ্যান্ড রাইট’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন জাংকুক, সেটিই ছিল বিটিএসের বাইরে তার প্রথম কোনো গান। গানটি বিলবোর্ডের হট ১০০ তালিকায় ছিল।

১০ম বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৯ জুন ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করছে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর বেঁধেছেন আরএম ও জে-হোপ।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিটিএসসংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল