• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

ফুটপাতে রান্না অতীত! নন্দিনী এখন ‘তিন সত্যি’র নায়িকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১২ অক্টোবর ২০২৩, ১১:১৮
অ+
অ-
ফুটপাতে রান্না অতীত! নন্দিনী এখন ‘তিন সত্যি’র নায়িকা

সামাজিক মাধ্যমে সেনসেশন তিনি। করোনা কালে চাকরি ছেড়ে বাবার ব্যবসায় যোগ দিয়েছিলেন। ফেসবুকে এক ভিডিওর সুবাদে রাতারাতি স্টার হয়ে যান ভারতের বেঙ্গালুরুর ডালহৌসীর এক পাইস হোটেলের মালিক নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায়। 

বিজ্ঞাপন

গলায় হেডফোন ঝুলিয়ে, জিনস আর স্টাইলিশ টপে নন্দিনীকে ফুটপাথে রান্না করতে দেখে চোখ আটকে যায় অনেকের। পাইস হোটেলের এই মালিককে ইনস্টায় ফলোও করেন প্রায় দেড় লাখ মানুষ। তার হোটেলের খাবার টেস্ট করতে পৌঁছেছিলেন মদন মিত্র। 

কয়েক দিন ধরেই জল্পনা ছিল—নন্দিনীকে এবার সিনেমার পর্দায় দেখা যাবে। ছবির নাম তিন সত্যি। বৃহস্পতিবার থেকে শুরু হবে ছবির শ্যুটিং। প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় এই ছবির পরিচালক। ছবিতে নন্দিনীর চরিত্রের নাম নীলাক্ষী। 

আরও পড়ুন

বুসান চলচ্চিত্র উৎসবে দুই বিভাগে পুরস্কার জিতলেন কারিশ্মা
গোপনে বিয়ে সেরে ফেললেন প্রভাস-আনুশকা!

বিজ্ঞাপন

এদিকে সিনেমায় নাম লেখালে ‘স্মার্ট দিদি’ নন্দিনীর পাইস হোটেল বন্ধ হচ্ছে? তবে সবাইকে আশ্বস্ত করে নন্দিনী এই সময়কে জানিয়েছেন, ‘যেখানে যা ছিল সব একই থাকবে। পাইস হোটেল বন্ধ করার কোনও প্রশ্নই ওঠে না। আমার ভাতের হোটেল চলবেই। মা-বাবাকে দেখার জন্য এই ব্যবসাটা প্রথম শুরু করি। সুতরাং কোনও অবস্থাতেই তা তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না’। দু-দিক সামলাতেই তৈরি নন্দিনী। 

অপরদিকে কেমন হবে নীলাক্ষীর চরিত্র? এর আগে ইনস্টাগ্রাম লাইভে এসে নন্দিনীর কাছের মানুষ রাজা সাহা জানান, ‘নীলাক্ষি এমন একটা মেয়ে যে ভীষণ সুন্দর, আকর্ষণীয়, ক্রিয়েটিভ। লিখতে ভালোবাসে। সত্যিটাকে তুলে ধরতে ভালোবাসে নিজের লেখায়।’ নন্দিনীর কথায়, ‘একটা সম্পর্কের কী মর্ম হতে পারে কোনও পরিবারের কাছে, সেটা নিয়েই নীলাক্ষীর গল্প।’

নন্দিনী ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। করোনা কালে চাকরি ছেড়ে বাবার ব্যবসার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। 

বিজ্ঞাপন

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল