• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন
  2. বাগেরহাট

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন নায়ক শাকিল খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ১৬:৩৫
অ+
অ-
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন নায়ক শাকিল খান

বাগেরহাট ৩ (রামপাল -মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক শাকিল খান। সোমবার (২৭ নভেম্বর) দুপু্রে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম। 

বিজ্ঞাপন

এ সময় রামপাল উপজেলার গৌরম্ভা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু, বাসতলি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মল্লিক মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

মনোনয়ন পেলেন না চিত্রনায়িকা সিমলা
মনোনয়ন পেলেন না সিদ্দিক-রুবেল

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খালিদ হোসেন শাকিল খানের মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শাকিল খানের বোনের ছেলে শাহরিয়ার নাজিম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এই নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। রামপাল মোংলা বাসীর দাবির প্রেক্ষিতে চিত্রনায়ক শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আমরা শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণ আমাদের সাথে রয়েছে।

শাকিল খানসহ অন্তত ১১ জন নেতা বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে বর্তমান উপমন্ত্রী হাবিবুন নাহার এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শেখ আবু তালেব/এনএইচ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’