• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

মারা গেছেন স্টার ওয়ারস’-এ কণ্ঠ দেওয়া জেমস আর্ল জোন্স

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯
অ+
অ-
মারা গেছেন স্টার ওয়ারস’-এ কণ্ঠ দেওয়া জেমস আর্ল জোন্স

মারা গেছেন হলিউড অভিনেতা জেমস আর্ল জোন্স, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। শেক্সপিয়ারের একাধিক চরিত্রে কণ্ঠ দিয়ে দর্শক মহলে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন জোনস। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র, কণ্ঠশিল্পী প্রতিটি ক্ষেত্রেই একাধারে নিজের মনোমুগ্ধকর প্রতিভা প্রদর্শন করেন তিনি।

শৈশবে উচ্চারণের আড়ষ্টতা কাটিয়ে উঠে সেই কণ্ঠের জন্যেই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি। জেমস আর্ল জোন্সের অসামান্য কর্মজীবন প্রায় আট দশক ধরে বিস্তৃত ছিল।

আরও পড়ুন

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা জেনিফার
সিনেমায় প্রথম খোলামেলা দৃশ্যে অভিনয় করেন এই অভিনেত্রী
বিটিএস তারকা জাংকুকের বাংলাদেশ নিয়ে প্রার্থনা

বিজ্ঞাপন

যেখানে তিনি ‘স্টার ওয়ারস’ মুভিতে ডার্থ ভেডারের কণ্ঠ এবং ‘দ্য লায়ন কিং’ এ মুফাসার কণ্ঠ দেওয়ার জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেন। তিনি দুটি এমি অ্যাওয়ার্ড, একটি গ্র্যামি, দুটি টনি অ্যাওয়ার্ড এবং ২০১১ সালে একটি সম্মানসূচক অস্কার পেয়েছিলেন।

‘স্টার ওয়ারস’ সিনেমায় ডার্থ ভেডারের ছেলের চরিত্রে অভিনয় করা মার্ক হ্যামিল শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও, বাবা।’ 

‘ফিল্ড অব ড্রিমস’ সিনেমার অভিনেতা ও দুইবার অস্কারজয়ী কেভিন কস্টনার লিখেছেন, ‘সেই মন্দ্র কণ্ঠস্বর। সেই প্রশান্ত শক্তি। দয়ায় আচ্ছাদিত দীপ্তি। তার লিগাসি নিয়ে কত কিছুই না বলার আছে। আমি শুধু এটুকুই বলব, “ফিল্ড অব ড্রিমসে” তারই কিছুটা অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক