• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিচ্ছেদের জল্পনার মাঝেই অবাক করা পোস্ট অর্জুনের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৪ অক্টোবর ২০২৪, ২০:৫৯
অ+
অ-
বিচ্ছেদের জল্পনার মাঝেই অবাক করা পোস্ট অর্জুনের

মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের বিচ্ছেদের জল্পনা। তারমধ্যেই শোনা যাচ্ছিল তিনি নাকি কুশা কাপিলার সঙ্গে ডেট করছেন। যদিও এসব নিয়ে মুখ খুলেননি এ অভিনেতা। এর মাঝেই সম্প্রতি ইনস্টাগ্রামে অর্জুনের রহস্যময় পোস্ট দেখে অবাক নেটিজেনরা। কেন হঠাৎ এই পোস্ট? তা অবশ্য অনেকেই বুঝতে পারছেন না।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে অভিনেতা লিখেছেন, ‘আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হোন। কারণ এটাই আপনার প্রার্থনার উত্তর।’ আর তার এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে, তিনি তার জীবনে যা ঘটেছে সবটা আশীর্বাদ বা ভালো হিসেবে মেনে নিয়েছেন। সেই কারণেই তিনি তার জীবনে আসা সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হচ্ছেন।

আরও পড়ুন

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই হাসপাতালে ভর্তি অর্জুন কাপুর!
বাড়ি ফিরলেন রজনীকান্ত, কেমন আছেন অভিনেতা?
ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘জামাই বউ’র মাথা গরম’ নাটক

অর্জুনের জন্মদিনের উদযাপনে মালাইকা অনুপস্থিত থাকার পর থেকে তাদের বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়। এমনকি অভিনেতার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মালাইকা তাকে উদ্দেশ্য করে কোনও শুভেচ্ছা পোস্টোও করেননি।

বিজ্ঞাপন

তাই স্বাভাবিক ভাবেই জুটির বিচ্ছেদ নিয়ে নেটিজেনরা একপ্রকার সহমত। তাছাড়াও তাঁদের একই ইভেণ্টে দেখা গেলেও, সেই অনুষ্ঠানে তাঁদের একে অপরকে এড়িয়ে চলতে লক্ষ করেছেন অনেকে।

আবার অন্যদিকে, গত ১১ সেপ্টেম্বর মারা যান মালাইকা আরোরার সৎ বাবা। মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। তার প্রাক্তন স্বামী আরবাজ খান সবার আগে মালাইকার বাপের বাড়িতে পৌঁছেছিলেন। পরে আসেন বাবা সেলিম খান ও মা সালমা খান, সৎ মা হেলেন, বোন আলভিরা ও অর্পিতা এবং ভাই সোহেল খান ও সালমান খান।

মালাইকার প্রাক্তন শ্বশুরবাড়ির সকলেই এসে দাঁড়িয়েছিলেন এই বিপদের সময়ে। কিন্তু এই সময় দেখা মেলেনি অর্জুনের। ফলে সবটা মিলিয়ে তাদের বিচ্ছেদের জল্পনা বেশ স্পষ্ট।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিবাহ বিচ্ছেদসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের