• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

দৃষ্টিশক্তি হারিয়েছেন ব্রিটিশ গায়ক এলটন জন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬
অ+
অ-
দৃষ্টিশক্তি হারিয়েছেন ব্রিটিশ গায়ক এলটন জন

জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন। গান দিয়ে এখনও ভক্তদের মাতিয়ে রাখেন এই শিল্পী। তবে ভালো নেই এলটন। কারণ দৃষ্টিশক্তি হারিয়ে এখন অন্ধত্বের সঙ্গে লড়াই করছেন তিনি!

বিজ্ঞাপন

গত রোববার লন্ডনের একটি লাইভ শোতে এসে নিজের অন্ধত্ব নিয়ে মুখ খুলেছেন এলটন। জানালেন, সংক্রমণের কারণেই এই অন্ধত্ব তার! লন্ডনের ওয়েস্ট এন্ডের ডোমিনিয়ন থিয়েটারে অনুষ্ঠিত দ্য ডেভিল ওয়ার্স প্রাডা: দ্যা মিউজিকাল প্রিমিয়ারের পরে একটি আবেগঘন বক্তৃতায় এই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান তিনি। তবে তার এই কঠিন সময়ে সঙ্গীকে পাশে পেয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন ৭৭ বছর বয়সী এই গায়ক।

শ্রোতাদের উদ্দেশ্যে এলটন বলেন, ‘আপনারা অনেকেই হয়ত জানেন অনেকদিন ধরে আমার চোখে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। আমি আমার নিজের পারফরম্যান্স দেখতে পারিনি ঠিকই, কিন্তু উপভোগ করেছি।’

আরও পড়ুন

মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী সিলভিয়া পিনাল
বাড়ি থেকে উদ্ধার অভিনেত্রী শোভিতার মরদেহ
৩৭ বছরেই অভিনয় থেকে অবসর ঘোষণা ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার

বিজ্ঞাপন

জন আরও বলেন, ‘আমার সঙ্গী ডেভিড ফার্নিশ আমার পাশে সব সময় ছিলেন। সব সময় আমাকে মানসিকভাবে সাহায্য করেছেন। একটি গুরুতর সংক্রমণের ফলে আমার চোখের দৃষ্টি এখন একেবারেই শেষ হয়ে গেছে। আমি কিছুই পড়তে পারছি না, কিছুই দেখতে পাচ্ছি না।’ 

জন জানিয়েছেন, ‘দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য তিনি চিকিৎসার অধীনে রয়েছে। অনেক ধৈর্য এবং সময় লাগবে আবার আগের জায়গায় ফিরে যেতে। তবে নিজের দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার ব্যাপারে তিনি যে ভীষণ আশাবাদী, তাও জানিয়েছেন জন।’

জনের এই দৃঢ় মনোভাবের প্রশংসা করেছেন ভক্তরা। দৃষ্টিশক্তি হারানোর পরেও যেভাবে নিজের শিল্প সত্তাকে বাঁচিয়ে রেখেছেন জন, তা দেখে রীতিমতো মুগ্ধ তারা।

বিজ্ঞাপন

স্যাক্রিফাইস খ্যাত এই গায়ক ২০১৪ সালে চলচ্চিত্র নির্মাতা ডেভিড ফার্মিসকে বিয়ে করেন। ৩১ বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। প্রায় তিন দশকের বেশি সময় তারা কাটিয়েছেন একসঙ্গে, সুখ দুঃখের সাথি হয়ে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

থালাপতির সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে

থালাপতির সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে

‘যেখান থেকে হোক, জেলে ভরুন’, বাদশাকে নিয়ে বাড়ছে বিতর্ক

‘যেখান থেকে হোক, জেলে ভরুন’, বাদশাকে নিয়ে বাড়ছে বিতর্ক

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের