• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬
অ+
অ-
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

মেহজাবীন চৌধুরীর অভিনীত ২য় সিনেমা ‘প্রিয় মালতী’। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মাতানোর পর এবার দেশের প্রেক্ষাগৃহে খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

বিজ্ঞাপন

কবে মুক্তি পেতে চলেছে তা এখনও চুড়ান্তভাবে ঘোষণা দেওয়া হয়নি। পোস্ট দিয়ে চরকি কর্তৃপক্ষ বলেন, ‘অপেক্ষার পালা শেষ, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এরপর, আপনাদের “প্রিয় মালতী” আসছে আপনাদের কাছে।’ 

আরও পড়ুন

মিশর ভ্রমণের অভিজ্ঞতা জানালেন মেহজাবীন
মেহজাবীনকে নিয়ে গোপন তথ্য দিলেন ফারিণ
‘প্রিয় মালতী’ নিয়ে কায়রো চলচ্চিত্র উৎসবে মেহজাবীন

‘শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমা “প্রিয় মালতী” শিগগিরই আসছে সিনেমা হল-এ। যৌথ প্রযোজনায় ফ্রেম পার সেকেন্ড এবং চরকি।’ মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেহজাবীন চৌধুরীসোশ্যাল মিডিয়াঢাকাই ছবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?