• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

রণবীর কাপুরের সেলফিতে অভিনেত্রী মেহজাবীন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০
অ+
অ-
রণবীর কাপুরের সেলফিতে অভিনেত্রী মেহজাবীন

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে একফ্রেমে দেখা মিলল দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে কোনো সিনেমা কিংবা প্রমোশনের কাজে নয়, দুই দেশের দুই তারকার দেখা হয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

বিজ্ঞাপন

যেখানে নিজের সিনেমা ‘সাবা’ নিয়ে হাজির হয়েছেন মেহজাবীন। গত বৃহস্পতিবার দেশটির জেদ্দা শহরের কালচার স্কয়ারে শুর হয় এই চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড-বলিউডের নামজাদা তারকারা অংশ নিয়েছেন। যাদের সঙ্গে উপস্থিত আছেন মেহজাবীন চৌধুরীও।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় রেড কার্পেটে রণবীর কাপুরের সঙ্গে তোলা ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে চোখ জুড়ানো লাল শাড়িতে দেখা মিলেছে তার। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সেলফি নিচ্ছিলেন বলিউড অভিনেতা। এসময় দুজনকেই হাস্যজ্জল অবস্থায় দেখা গেছে।

কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজও ধরে রেখেছেন তিনি। সেখানেই হলিউড-বলিউডের একাধিক তারকার সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে মেহজাবীনকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি আরবে মেহজাবীনের সঙ্গে হলিউড তারকারা!
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’
মিশর ভ্রমণের অভিজ্ঞতা জানালেন মেহজাবীন

এর আগে আলাদিন খ্যাত হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরও অনেকের সঙ্গে ছবিতে দেখা গেছে মেহজাবীনকে। যা দেখে অভিনেত্রীর ভক্তরাও খুশি হয়েছেন, প্রশংসায় ভাসিয়েছেন। 

সৌদি আরবে মেহজাবীনের সঙ্গে হলিউড তারকারা!

প্রসঙ্গত, ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। 

বিজ্ঞাপন

জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তাই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেহজাবীন চৌধুরীরণবীর কাপুর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্যাকটাসের ট্রেলারে ঝড়, অ্যালেন স্বপন কি ফিরছে?

ক্যাকটাসের ট্রেলারে ঝড়, অ্যালেন স্বপন কি ফিরছে?

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

মধ্যপ্রাচ্য উত্তেজনা : ইন্ডিয়া গেটে বলিউডের ইভেন্ট স্থগিত

মধ্যপ্রাচ্য উত্তেজনা : ইন্ডিয়া গেটে বলিউডের ইভেন্ট স্থগিত

হঠাৎ ‘সাইলেন্স’ জেসচারের ট্রেন্ডে ঢালিউড

হঠাৎ ‘সাইলেন্স’ জেসচারের ট্রেন্ডে ঢালিউড