• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

জন্মদিনে সত্যজিতের ছবি দেখতেন অমরীশ পুরী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪১
অ+
অ-
জন্মদিনে সত্যজিতের ছবি দেখতেন অমরীশ পুরী

‘মিস্টার ইন্ডিয়া’ ছবির চিরস্মরণীয় দুর্ধর্ষ ভিলেন ‘মোগাম্বো’ অমরীশ পুরী। তিনি ৪৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। শুধু ভিলেন নয়, পজিটিভ রোলে অভিনয় করেও দর্শকদের মনে দাগ কেটেছিলেন অমরীশ।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একটা সময় খুব টাকার অভাব দেখা দিয়েছিল অমরীশের। পরিবারের কেউ তাকে সাহায্য করেননি। এমনকি তার বড় ভাইও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। 

অভাবে জীবন বীমা বিক্রি করতে হয়েছিল অমরীশকে। তবে হাজার চড়াই উতরাইয়ের মধ্যেও নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন সুন্দরভাবেই। শখ ছিল বাইকের। মোটর সাইকেলে চেপে নানা জায়গায় বেরিয়ে পড়তেন। পকেট ফাঁকা হলেই কাজে ফিরতেন।

আরও পড়ুন

দাবানলে হলিউড স্টারের মৃত্যু
যেভাবে ৪৫ কেজি ওজন কমিয়েছেন সারা আলী খান
সালমান আমার ভালো বন্ধু : কঙ্গনা

বিজ্ঞাপন

এদিকে অমরীশ ছিলেন পরিচালক সত্যজিৎ রায়ের ভীষণ ভক্ত। প্রত্যেক জন্মদিনে সত্যজিৎ রায়ের ছবি দেখতেন তিনি। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন সত্যজিতের ছেলে পরিচালক সন্দীপ রায়। 

সন্দীপ রায় গণমাধ্যমকে বলেন, ‘এই তথ্যটা শুনে আমি আনন্দ পাচ্ছি। আমার সঙ্গে অমরীশ পুরীর পরিচয় না থাকলেও তাকে সর্বকালের সেরা অভিনেতা হিসেবেই মনে হয়েছে। চমৎকার ছিলেন মানুষটি। বাবাও তার কাজ পছন্দ করতেন। এ নিয়ে কথাও হত বাবার সঙ্গে।’

প্রসঙ্গত, ‘ইন্ডিয়া’ ছবিতে ‘মোগ্যাম্বো’র চরিত্রের জন্য নাকি প্রথম পছন্দ ছিলেন না অমরীশ পুরীই। প্রথমে ভাবা হয়েছিল অভিনেতা অনুপম খেরকে। দ্বিতীয় চয়েস হলেও, সেই চরিত্র যে কাল্ট, তা আর বলার অপেক্ষা রাখে না।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্রভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন