• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বড় পর্দায় কাজ পাওয়া সমস্যা হতে পারে : শাহিদ কাপুর 

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫, ১৭:১৪
অ+
অ-
বড় পর্দায় কাজ পাওয়া সমস্যা হতে পারে : শাহিদ কাপুর 

শাহিদ কাপুর বড় পর্দার অভিনেতা হওয়া সত্ত্বেও সদ্য ওটিটি প্লাটফর্মে আত্মপ্রকাশ করেছেন। ২০২৩ সালে ‘ফারজি’ নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্ম নাকি বড় পর্দা, কাজের ক্ষেত্রে কাকে আগে রাখতে চান তিনি?

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম সকলকেই একটি ভিন্ন কাজের সুযোগ করে দেয়। একজন সৃজনশীল ব্যক্তি এবং একজন শিল্পী হিসেবে আপনার উচিত ডিজিটাল প্লাটফর্মে কাজ করা। বড় পর্দা এবং ডিজিটাল প্লাটফর্ম, দুদিকেই ভারসাম্য রেখে কাজ করা যায়।’

আরও পড়ুন

নিজের পছন্দে বিয়ে করে সুখে আছেন শাহিদ কাপুর
মেয়েরা কবির সিংয়ের মতো ছেলেদেরই ভালোবাসে : শাহিদ কাপুর
কাজের জন্য ভিখারির মতো ঘুরেছেন শাহিদ কাপুর

শাহিদের কথায়, ‘একজন অভিনেতা হিসেবে এই ওয়েব সিরিজ আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক নতুন দর্শক আমাকে ভালোবেসেছে। আমি মনে করি আপনি যদি ভারসাম্য নিয়ে কাজ করতে পারেন তাহলে খুব ভালো।’

বিজ্ঞাপন

শেষে বলেন, ‘তবে খুব বেশি ওটিটি প্লাটফর্মে কাজ করা উচিত নয়। আপনি যদি একজন বড় পর্দার অভিনেতা হন এবং একটানা ডিজিটাল প্লাটফর্মে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বড় পর্দায় কাজ পাওয়া সমস্যাজনক হতে পারে।’

এদিকে নতুন সিনেমা ‘দেবা’র প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত শাহিদ। এই সিনেমায় একজন রাগী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। মালায়ালাম পরিচালক রোশন অ্যান্ড্রুসের এই সিনেমার হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হল।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাক্ষাৎকারচলচ্চিত্রওয়েব সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক