• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

তুফানের পর রাফীর ‘তাণ্ডব’-এ চুক্তিবদ্ধ শাকিব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১
অ+
অ-
তুফানের পর রাফীর ‘তাণ্ডব’-এ চুক্তিবদ্ধ শাকিব

গত বছর ঢালিউডের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। ওপার বাংলার মিমি চক্রবর্তীর সঙ্গে মেগাস্টারের জুটি বাঁধিয়ে রীতিমতো ধামাকা দেন পরিচালক রায়হান রাফী। এরপর পরিচালক ইঙ্গিত দেন, শাকিব খানকে নিয়ে আবারও পর্দায় ফিরবেন। 

বিজ্ঞাপন

অবশেষে শাকিবকে নিয়ে ‘তাণ্ডব’ আনছেন রায়হান রাফী, আর তা চলতি বছরেই!

তুফানের মতো এই ছবিরও প্রযোজনায় এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। আর গত বৃহস্পতিবার রাতে প্রযোজনা সংস্থাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান।

আরও পড়ুন

শাকিবের তাণ্ডব সিনেমার নায়িকা কে?
আবারও শাকিব-রায়হান রাফী জুটি, সিনেমার নাম ‘তাণ্ডব’
সিয়াম-দীঘির রোম্যান্সে মুগ্ধ দর্শক!

বিজ্ঞাপন

জানা গেছে, সুপারস্টার শাকিব খানের সাথে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি. এর ম্যানেজিং ডিরেক্টর ও তুফান ছবির সফল প্রযোজক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ‘তাণ্ডব’-এর পরিচালক নির্মাতা রায়হান রাফী।

তবে শাকিব ছাড়া এই ছবিতে আর কারা থাকছেন, কিংবা এই সুপারস্টারের বিপরীতে কাকে দেখা যাবে- এ বিষয়ে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

শোনা যাচ্ছে, মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে ‘তাণ্ডব’ টিম এর। মুক্তি পাবে আসন্ন ঈদুল আযহায়।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শাকিব খানরায়হান রাফিঢালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল