• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘ছ্যাঁকা দেওয়া কেবল শুরু, সারাজীবনই দেব’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৪
অ+
অ-
‘ছ্যাঁকা দেওয়া কেবল শুরু, সারাজীবনই দেব’

বেশ কিছুদিন ধরেই শোবিজপাড়ায় উড়ে বেড়াচ্ছে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন। এই দুই তারকা তাদের সম্পর্কের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেও সোশ্যাল মিডিয়া বলছে ভিন্ন চিত্র। 

বিজ্ঞাপন

প্রায় প্রতিনিয়ত পরীমণি, সাদী একে অন্যেকে ইঙ্গিত করে ফেসবুক পোস্ট দিচ্ছেন। একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন। সেখানেও নানা খুনসুটিতে মেতে উঠছেন। 

সম্প্রতি পরী-সাদীর সেই খুনসুটির কিছু মুহূর্ত নজরে পড়েছে নেটিজেনদের। যা তাদের সম্পর্কের গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে। 

গেল সোমবার প্রকাশ পেয়েছে শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন।

বিজ্ঞাপন

পরীমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমণি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’ 

এরপর পরীমণির সেই পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন সাদী। সেই মন্তব্যের জবাবে পরীমণি বলেন, ‘লাল লাগবে আমার।’ মানে, সাদা লাভ ইমোজির পরিবর্তে লাল রঙেরটাই ব্যবহার করতে বলেছেন তিনি। 

আরও পড়ুন

ভ‍্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরীমণি
ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায় : পরীমণি
অনিরাপদ বোধ করছি : পরীমণি
‘আমি পরীর যোগ্য’, কথাটি চ্যাটজিপিটি থেকে পেয়েছি : শেখ সাদী

বিজ্ঞাপন

এদিকে পরীর সঙ্গে প্রেম সম্পর্কে জানতে চাইলে সাদী বলেছেন,‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান; তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন।’

অন্যদিকে শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারিনি। যখন শুনলাম, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। এমন পরিস্থিতিতে আমার বন্ধুবান্ধবেরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদীও আমার সহকর্মী। তার সঙ্গেও গতকাল কথা হয়। আজ আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদী তখন জামিননামায় স্বাক্ষর করে।’

এনএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পরীমনিসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী