অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বিভিন্ন নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন মেহজাবীন। শোবিজাঙ্গনে সেই খবর কারোই অজানা নয়।

আরও পড়ুন
পরিবারের লোকজনে উপস্থিতিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এ তারকা জুটির গায়ে হলুদের অনুষ্ঠান, আগামীকালকে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। তবে গায়ে হলুদের ছবি তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।
গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া এ তারকা জুটির ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান, গায়ে হলুদের ছবি তোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। যাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা তাদেরকে ছবি না তোলার জন্য বারবার বলা হয়েছে।
তাদের ভাষ্য, আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়অর করবেন। এরপর অন্যরা ছবি-ভিডিওতে শেয়ার করতে পারবেন। গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা।
প্রসঙ্গত, ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।
এমআইকে
