• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিমানবন্দরে মেজাজ হারালেন সালমান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০
অ+
অ-
বিমানবন্দরে মেজাজ হারালেন সালমান

বলিউডের ভাইজান সালমান খান। তিনি মাঝেমধ্যে ভক্ত-অনুরাগীদের আবদার পূরণ করার চেষ্টা করে থাকেন। মেজাজ ভালো থাকলে সেলফি তোলার অনুরোধেও রাজি হয়ে যান। আবার ভক্তদের সামনে দেখলে, এক বার হলেও হাত নাড়তে ভুলেন না। 

বিজ্ঞাপন

সম্প্রতি সালমানের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে। যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। যেখানে সালমানকে মেজাজ হারাতে দেখা যায়। 

আরও পড়ুন

অসাধারণ নাগরিক হয়ে ওঠা জরুরি : অনুপম খের
‘আমি কান্না থামাতে পারছিলাম না’
সুদের টাকা নেব না, এটা হারাম : শাহরুখ খান

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বোন অর্পিতা খানকে সঙ্গে নিয়ে দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন। সেই সময় তাকে দেখতে পেয়ে অনুরাগীরা ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু কোনও এক অজানা কারণে সে সময় মুখে হাসি ছিল না সালমানের।

বিজ্ঞাপন

সালমানের মুখের এই বিরক্তি ছাপ চোখে পড়েছে নেটিজেনদের। কারও মনে হয়েছে সালমন বেশ বিরক্ত। অনেকেরই আবার ধারণা সালমান আসলে ক্লান্ত, সেটাও ভুল নয়। অনেক দিন থেকে ট্রাভেল করছেন তিনি। আবার অনেকের মনে হয়েছে, বিমানযাত্রার দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে পড়েছেন ভাইজান। 

প্রসঙ্গত, সালমান খান ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি ছবির মাধ্যমে বলিউডে অভিনয় জীবন শুরু করেন, এতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তার দ্বিতীয় ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা প্রথম চলচ্চিত্র সুরজ বড়জাত্যার প্রণয়মূলক নাট্য চলচ্চিত্র ম্যায়নে প্যায়ার কিয়া (১৯৮৯)। ছবিটি সেসময়ের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সালমান খানসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

Google News
মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?