• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

আমি, তানিয়া কখনোই ভালো বন্ধু ছিলাম না : আরশ খান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৪:৪৫
অ+
অ-
আমি, তানিয়া কখনোই ভালো বন্ধু ছিলাম না : আরশ খান

পর্দায় বেশ কয়েকবার একসাথে দেখা গেছে অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। এতে দর্শক ও তাদের ভক্ত অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে তাদের রসায়ন নিয়ে; তাদের সেই কাজের সূত্র ধরেই ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন।

বিজ্ঞাপন

তানিয়া-আরশের বন্ধুত্বের সম্পর্ক ছাড়া যে আর কিছু ছিল না, তা বোঝানোর চেষ্টা করেছেন দুজনই। এবার আরশ খান জানালেন, তানিয়া তার খুব ভালো বন্ধুও ছিলেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়েন আরশ খান। সেখানে ওঠে তানিয়ার সঙ্গে তার বন্ধুত্বের প্রসঙ্গ।

আরও পড়ুন

‘শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ’
আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর, আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি
প্রেম-বিয়ের গুঞ্জনে মুখ খুললেন তানিয়া বৃষ্টি

বিজ্ঞাপন

তানিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে অভিনেতা বলেন, ‘আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না।’ 

আরশ বলেন, ‘আমি আসলে সস্তা কথা বলতে কম পছন্দ করি। এজন্য ধরেন এমন কোনো কথা বলিই না, যে কথাগুলো অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন বা বলার জন্য বলে দিলাম। মানে, আপনাকে যদি ভালো লাগে, কখনোই বলব না আপনাকে আমার ভালো লেগেছে।’

আরশ আরও বলেন, ‘আমি ধরনের মুখোশধারী মানুষ না। এই ধরনের টপিক নিয়ে কথা না বলাই ভালো।’

বিজ্ঞাপন

আরশের এসব কথা ভাইরাল হতেই রীতিমতো আলোচনা-সমালোচনার মুখে অভিনেতা। নেটিজেনদের অধিকাংশই তানিয়াকে নিয়ে আরশের এমন উত্তর ভালোভাবে নেননি। সঙ্গে তার কথা বলার ভঙ্গি ধরে কটাক্ষ করেছেন অনেকেই।  

তবে তাদের অনুরাগীরা এমনও দাবি করেন,তানিয়া বৃষ্টি হয়তো আরশকে এমনই কষ্ট দিয়েছেন, যে কারণে এ ধরণের উত্তর দিতে বাধ্য হয়েছেন অভিনেতা।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলা নাটকসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের