• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রথমদিনে সাড়ে ৬ লাখ, ২০তম দিনে ২০ লাখ আয় জংলির

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ২১:১৯
অ+
অ-
প্রথমদিনে সাড়ে ৬ লাখ, ২০তম দিনে ২০ লাখ আয় জংলির

এবার ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমা। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ‘জংলি’র শো হাউজফুল যাচ্ছে। মুক্তির প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ৬ লাখ টাকা। 

বিজ্ঞাপন

এদিকে মুক্তির পর ২০তম দিনে ২০ লাখ আয় টাকা আয় করল জংলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম আহমেদ। পোস্ট দিয়ে সিয়াম লিখেছেন, ‘রিলিজের দিন না, পহেলা বৈশাখ না, কোনো শুক্রবারও না।’ 

আরও পড়ুন

চর্চিত প্রেমিকের সঙ্গে তিরুপতির মন্দিরে সামান্থা, বিয়ের জল্পনা
এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব, প্রশ্ন অভিনেতার
পরীমণির নামে ছড়িয়ে পড়া ছবিগুলো তার নয়

তার কথায়, ‘মুক্তির বিশতম দিনে এসে যে সিনেমা এমন অবিশ্বাস্য সাড়া পায়, সেই সিনেমা যে দর্শকদের হৃদয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে- সেই বার্তা আমরা পেয়ে গেছি। জংলির জন্যে ভালোবাসার এই মিছিল দীর্ঘ হোক।’

বিজ্ঞাপন

এম রাহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে। এই সিনেমায় জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। 

সিনেমার প্রথমার্ধে সিয়ামকে সেই চিরায়ত ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় ছিল আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। পর্দায় এবার তিনি পাশের বাড়ির ছেলে নন; বরং বখে যাওয়া এক জংলি। পর্দায় তিনি সত্যিই জংলি হয়ে উঠেছিলেন।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সিয়াম আহমেদচলচ্চিত্রঢাকাই ছবিসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

ট্রেলারে নিশো‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’