• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাইফ, থাকছে চমক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১২:১১
অ+
অ-
ভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাইফ, থাকছে চমক

চলতি বছরের জানুয়ারি মাসেই রাহুল ঢোলাকিয়া পরিচালিত পিরিয়ড ড্রামার শুটিং শুরু করবেন। যে ছবিতে ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। যেখানে থাকছে চমক। 

বিজ্ঞাপন

জওহরলাল নেহেরুর শাসনামলে সে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়ার ‘রাজসূয় যজ্ঞ’ কীভাবে পরিচালনা করেছিলেন সেই বিষয় নিয়ে নেটফ্লিক্সের জন্য তৈরি করা হবে ছবি। তবে জানুয়ারি মাসে সাইফের উপর হামলার পর শুটিং শুরু হয়নি। 

আরও পড়ুন

প্রাণনাশের হুমকি দেওয়া হলো টাইগার শ্রফকে
রণবীর-আলিয়া অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঈদে মুক্তি পাচ্ছে না
‘সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না’

এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই পিরিয়ড ড্রামার শুটিং শুরু করবেন সাইফ। হামলার পর এই প্রথম কোনও সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। 

বিজ্ঞাপন

আগামী কয়েক সপ্তাহ মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে এই সিনেমার শুটিং হবে। সাইফের পাশাপাশি এই পিরিয়ড ড্রামায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপক দোবরিয়াল এবং প্রতীক গান্ধীকে। প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন সম্পর্কিত বইপত্র খুবই কম। 

ভারতের প্রথম গণতন্ত্রের উৎসব পরিচালনার দায়িত্ব ছিল সুকুমার সেন। স্বাধীনতার বছর দুয়েক বাদে ১৯৫১ সালে প্রথম গণতন্ত্রের উৎসব। এসব ঘটনাকে কেন্দ্র করেই তৈরি করা হবে এ সিনেমা। 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাইফ আলী খানচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

সিয়াম-সুস্মিতার রসায়নে ‘তুমি ছাড়া’

‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

ট্রেলারে নিশো‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি