• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

একই দিনে একই শাস্তি পেলেন হ্যারি পটারের দুই তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ২১:৫৬
অ+
অ-
একই দিনে একই শাস্তি পেলেন হ্যারি পটারের দুই তারকা

ছয় মাসের জন্য যুক্তরাজ্যে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন ‘হ্যারি পটার’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। কারণ, গত বছর ৩১ জুলাই তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৩৮ মাইল বেগে গাড়ি চালান। এর ফলে ড্রাইভিং লাইসেন্সে যোগ হয় বাড়তি পেনাল্টি পয়েন্ট। এর আগে ৯টি পেনাল্টি পয়েন্ট ছিল; তা বেড়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে তার লাইসেন্স স্থগিত হয়ে যায়, যা ৬ মাস কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (১৬ জুলাই) হাই উইকাম ম্যাজিস্ট্রেট কোর্ট এমাকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করে। এর কারণ, এমা আদালতে উপস্থিত ছিলেন না। তবে তার আইনজীবী জানান, তিনি বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিয়েটিভ রাইটিং’ নিয়ে মাস্টার্স করছেন এবং জরিমানা দিতে রাজি আছেন।

এদিকে কাকতালীয় বিষয় হলো, একই দিনে একই আদালতে ‘হ্যারি পটার’-এর আরেক অভিনেত্রী জোয়ি ওয়ানামেকার-কেও একই শাস্তি দেওয়া হয়। ম্যাডাম রোনাল্ড হুচ চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীও গত বছর একটি ৪০ মাইল সীমার রাস্তায় ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। তাকেও ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা ও ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আসছে ‘হ্যারি পটার’ টিভি সিরিজ, থাকছেন কারা?
নতুন রূপে হ্যারি পটার, প্রকাশ্যে ফার্স্টলুক

বিজ্ঞাপন

দুই অভিনেত্রীর ক্ষেত্রেই দেখা গেছে—পূর্বে তাদের ড্রাইভিং লাইসেন্সে ৯টি করে পেনাল্টি পয়েন্ট ছিল। এবার আরও ৩টি করে পয়েন্ট যোগ করায় যুক্তরাজ্যের ট্রাফিক আইনের নিয়ম অনুযায়ী ছয় মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে চালকের লাইসেন্স বাতিল করা হয়।

‘হ্যারি পটার’ সিরিজ দিয়ে খ্যাতি পাওয়া এমা ওয়াটসন পরে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও ‘লিটল উইমেন’-এর মতো ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি তিনি নারী অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত।

এদিকে দুই প্রাক্তন ‘হ্যারি পটার’ খ্যাত তারকার একই দিনে ট্রাফিক আইন ভাঙার দায়ে শাস্তি পাওয়ার ঘটনাটি এক অদ্ভুত বলছেন অনেকে। 

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

বিটিভির বিশেষ আয়োজনে জাকারিয়া-নাবিলা

বিটিভির বিশেষ আয়োজনে জাকারিয়া-নাবিলা

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!