• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘সবাই বিচারক হয়ে উঠছে, পরিবারগুলো ট্রমায় ডুবছে’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ২০:৫০
অ+
অ-
‘সবাই বিচারক হয়ে উঠছে, পরিবারগুলো ট্রমায় ডুবছে’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণহানিতে স্তব্ধ গোটা দেশ। স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক চিত্রের সাক্ষী হয়নি দেশের মানুষ। ইতোমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিশু।

বিজ্ঞাপন

এই শোকাবহ পরিবেশেও থেমে নেই গুজব আর বিভ্রান্তি। সামাজিক মাধ্যমে চলছে অনলাইন ট্রায়াল- যাকে বলা হয় কোনো ঘটনা নিয়ে নিজেদের মনগড়া এক জনমত তৈরি করা; যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার মুখ খুললেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

বুধবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।’

আরও পড়ুন

৪৬ শিক্ষার্থীকে পাওয়া যাচ্ছে না, এমন ভুল তথ্য কীভাবে শেয়ার করলেন?
অভিভাবকরাও কি গুম হয়ে গেছে, প্রশ্ন প্রিন্স মাহমুদের 
এই মাসেই কোনো গান প্রকাশ হবে না : ইমরান মাহমুদুল

বিজ্ঞাপন

এই নায়িকা লেখেন, ‘আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত, পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে— যখন প্রতিটি মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা আর সম্ভব হয় না।’

নুসরাত ফারিয়া আরও লেখেন, ‘এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা— এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।’ 

উল্লেখ্য, গত সোমবার ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক একটি দিন পার করল সারা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছরে পড়ে একটি একটি প্রশিক্ষণ জেট। এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক; যার অধিকাংশই শিশু শিক্ষার্থী।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নুসরাত ফারিয়াসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের