• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ছেলের ভবিষ্যতের জন্য বিশেষ উপহার জুহি চাওলার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১০:৩৭
অ+
অ-
ছেলের ভবিষ্যতের জন্য বিশেষ উপহার জুহি চাওলার

৯০-এর দশকের জনপ্রিয় ও মিষ্টি অভিনেত্রীদের তালিকায় অন্যতম নাম জুহি চাওলা। বর্তমানে অভিনয় জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও তার প্রতি দর্শকের ভালোবাসা আজও অটুট। এখন পরিবার— স্বামী জয় মেহতা ও দুই সন্তান জাহ্নবী ও অর্জুনকে নিয়েই সময় কাটাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

সদ্যই জুহির ছোট ছেলে অর্জুন মেহতার জন্মদিন। এই বিশেষ দিনে ছেলের জন্য ব্যতিক্রমী একটি উপহার দিয়েছেন অভিনেত্রী। অর্জুনের নাম করে তিনি রোপণ করেছেন ৫০০টি গাছ।

জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জুহি। প্রথম ছবিতে দেখা যায় ছোট্ট অর্জুন মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছে। দ্বিতীয় ছবিতে ঠাকুমা-দাদুর সঙ্গে ক্যামেরাবন্দি সে। তৃতীয় ছবিতে মাথায় একটি বন্যপ্রাণীর টুপি পরে ছোট অর্জুন। চতুর্থ ছবিতে বাবার সঙ্গে, পঞ্চম ছবিতে দিদির সঙ্গে, আর ষষ্ঠ ছবিতে তিন বন্ধুর সঙ্গে দেখা যাচ্ছে তাকে। শেষ ছবিটি একটি কোলাজ, যেখানে একসঙ্গে ছয়টি মুহূর্ত ধরা পড়েছে।

আরও পড়ুন

যে কারণে সাত বছর কথা বলেননি আমির-জুহি 
‘আমি যাদের নায়িকা হয়েছি, সকলেই পরে মেগাস্টার হয়েছেন’
আইপিএলের নিলামে এসে ‘ন্যাশনাল ক্রাশ’ হলেন জুহি চাওলার মেয়ে!

বিজ্ঞাপন

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে জুহি লেখেন, ‘শুভ জন্মদিন অর্জুন। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমাকে অনেক ভালোবাসি। তোমার ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য উপহার দিলাম ৫০০টি গাছ।’

জুহির এই পরিবেশবান্ধব ভাবনা যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ছেলের জন্মদিনেও ছুঁয়ে গেছে অনুরাগীদের মন। পোস্টে ভরে উঠেছে জন্মদিনের শুভেচ্ছায়।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?