• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘জীবনটা ১২ ঘণ্টার মধ্যে বদলে গেছে’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২০
অ+
অ-
‘জীবনটা ১২ ঘণ্টার মধ্যে বদলে গেছে’

পর্দায় ইমরান হাশমি মানেই রোমান্টিক দৃশ্যের হাতছানি। তবে রূপালি পর্দার এই 'সিরিয়াল কিসার' বাস্তব জীবনে যে কতটা দায়িত্বশীল একজন বাবা, তা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় নিয়ে স্মৃতিচারণ করেছেন এই বলিউড অভিনেতা। 

বিজ্ঞাপন

জানিয়েছেন, কীভাবে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তার সাজানো জীবন এক নিমিষেই ওলটপালট হয়ে গিয়েছিল। ইমরান জানান, দিনটি ছিল আর পাঁচটা সাধারণ দিনের মতোই। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ লক্ষ্য করেন, পুত্র আয়ানের প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে। 

আরও পড়ুন
স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি
‘ইব্রাহিম অত্যন্ত নির্লজ্জ’
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ কে কে পেলেন

মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মনে। দ্রুত আয়ানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, আয়ানের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। অতি দ্রুত করাতে হবে অস্ত্রোপচার।

বিজ্ঞাপন

সেই মুহূর্তের কথা মনে করে ইমরান বলেন, ‘জীবনটা যেন ওই ১২ ঘণ্টার মধ্যেই বদলে গিয়েছিল আমার। সেই সকাল থেকে সন্ধ্যার মধ্যে সবকিছু কেমন অচেনা হয়ে গেল।’ ছেলের এই অসুস্থতা ছিল ইমরানের জীবনের সবচেয়ে বড় লড়াই। 

এই যন্ত্রণার প্রতিটি মুহূর্ত তিনি তুলে ধরেছেন তার লেখা বই ‘দ্য কিস অব লাইফ’-এ। অভিনেতা জানান, ছেলের কষ্টের কথা শুনে শুরুতে ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে নেন। স্ত্রী ও পুত্রের সামনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, যেন তারা সাহস না হারান।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?