ইউটিউবে মামুনের নতুন গানচিত্র ‘নিমকহারাম’

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশিত হয়েছে উদীয়মান কণ্ঠশিল্পী মামুন মন্ডলের নতুন গানচিত্র ‘নিমকহারাম’। সাদিয়া ভিসিডি সেন্টার নামের একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।
গানটির কথা লিখেছেন সাংবাদিক, কবি ও গীতিকার রফিক মুয়াজ্জিন। সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন এইচ আর লিটন।
গাজীপুরের পূবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্র ধারণ করে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জীবন চন্দ্র দাস। অভিনয় করেছেন মামুন মন্ডল ও সাবা।
গানচিত্রের প্রযোজক মো. হযরত আলী বলেন, নিমকহারাম গানটি শুনে অনেকেই এর কথাগুলোর সঙ্গে নিজেদের জীবনে ঘটে যাওয়া প্রবঞ্চনার মিল খুঁজে পাবেন। মামুন মন্ডলের গায়কীতে আমি মুগ্ধ। আশা করছি, গানটি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।
কণ্ঠশিল্পী মামুন মন্ডল বলেছেন, নিমকহারাম গানটিতে আসলে অনেকের মনের কথাই বলা হয়েছে। প্রতারণা ও বঞ্চনার শিকার হওয়াা অনেকেই এ গানের সঙ্গে নিজেদের রিলেট করতে পারবেন। সাদিয়া ভিসিডি সেন্টার অনেক যত্ন করে মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।
এসএস